ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জীবননগরে আলমসাধু উল্টে নারীর মৃত্যু, আহত ১৫

আব্দুল হাকিম
আব্দুল হাকিম স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

জীবননগরে আলমসাধু উল্টে নারীর মৃত্যু, আহত ১৫
দুর্ঘটনায় নিহত সন্ধ্যা রানী পশে স্বজনদের আহাজারি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা-র উথলী মালোপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় সন্ধ্যা রানী (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সন্ধ্যা রানী দর্শনা রামনগর গ্রামের বাগদি সম্প্রদায়ের দুলাল ওরফে ঘইটের স্ত্রী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দর্শনা রামনগর এলাকার বাগদি সম্প্রদায়ের অধিকাংশ মানুষ মাঠে পড়ে থাকা ধান, গম, হলুদসহ বিভিন্ন ফসল কুড়িয়ে জীবিকা নির্বাহ করেন।

প্রতিদিনের মতো রোববার ভোরে ১৫ জনের একটি দল আলমসাধু যোগে খালিশপুর এলাকায় ফসল কুড়াতে যান। সন্ধ্যা ৭টার দিকে বাড়ি ফেরার পথে উথলী মোল্লাবাড়ি এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় একটি শেয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এতে আলমসাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই সন্ধ্যা রানীর মৃত্যু হয়। আহতদের মধ্যে রয়েছেন বাদলি রানী (৩০), বিকাশ মণ্ডল, রিকা রানী (৪০), শেফালী (৪৫), সন্ধ্যা (৫০), জোসনা (৫০), চায়না, টুকুল (৩০), অশোক (৪০) এবং আলমসাধুর চালক মিলন (৩০)সহ আরও কয়েকজন।

আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের পরিবার জানায়, তারা অত্যন্ত দরিদ্র হওয়ায় উন্নত চিকিৎসা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। এ কারণে সমাজের বিত্তবান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন তারা।

এদিকে নিহত সন্ধ্যা রানীর মরদেহ রাতেই বাড়িতে নেওয়া হয়েছে। কোনো আইনি জটিলতা না থাকলে সোমবার পরিবারের সদস্যরা তার শেষকৃত্য সম্পন্ন করবেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

জীবননগরে আলমসাধু উল্টে নারীর মৃত্যু, আহত ১৫

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ