রাঙামাটির বরকল উপজেলার ১নং শুভলং ইউনিয়নের নলটিলা এলাকায় ১৪ফেব্রুয়ারি ২০২৬ (শনিবার) এক জেলের বিরুদ্ধে চাঁদা না দেয়ায় তাকে মারধরের অভিযোগ উঠেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি করা হচ্ছে।
ভুক্তভোগী জেলে মোঃ হাসান অভিযোগ করে জানান, বরকল উপজেলা মৎসজীবী লীগের সভাপতি মো. জাফর মোল্লা গত প্রায় দশ বছর ধরে তার কাছ থেকে প্রতি বছর প্রতি বছর ১লাখ টাকা করে চাঁদা আদায় করে আসছিলেন। চলতি বছরও তাকে টাকা দিতে চাপ ও হুমকি দেওয়া হচ্ছিল বলে তিনি দাবি করেন।
হাসান বলেন, ঘটনার দিন তিনি সকাল থেকে নলটিলা এলাকায় জাল দিয়ে মাছ ধরছিলেন। সেইসময় মো. জাফর মোল্লা তার দুই ছেলে- মাহমুদুর রহমান সাগর ও রহমান মোল্লা সহ কয়েকজনকে নিয়ে এসে অভিযোগ করেন যে তিনি চাঁদা দেননি। টাকা দিতে অস্বীকার করার পরেই তাঁরা তাকে বেধড়ক মারধর করেন বলে তিনি অভিযোগ করেন। পরিস্থিতি ভয়াবহ মনে হওয়ায় হাসান পানিতে ঝাঁপ দিয়ে চিৎকার শুরু করেন।
এ সময় আশপাশের জেলেরা এবং শুভলং ৯নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. লিটন ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন এবং হাসপাতালে নিয়ে যান। স্থানীয়রা জানান, জাফর মোল্লার বিরুদ্ধে অতীতেও সাধারণ জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে বলে তারা উল্লেখ করেন।
অভিযুক্ত মো. জাফর মোল্লা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে অস্বীকার করেছেন। অভিযোগ সম্পর্কে যোগাযোগ করলে তিনি বলেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি সত্য নয় এবং তিনি বিষয়টি পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে পারবেন বলে দাবি করেন।
এ ঘটনায় এলাকায় উভয়ের পক্ষেই উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় জেলেরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ন্যায্য বিচার এবং নিরাপত্তা নিশ্চিতে দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নিকটতম শুভলং পুলিশ ফাঁড়িতে অভিযোগ করলে, তাদেরকে বরকল উপজেলা থানায় লিখিত অভিযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়। ভুক্তভোগীরা আগামীকাল লিখিত অভিযোগ করবে বলে জানিয়েছেন

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন