ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শপথ অনুষ্ঠানে কারা আমন্ত্রণ পেয়েছেন জানালেন আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

শপথ অনুষ্ঠানে কারা আমন্ত্রণ পেয়েছেন জানালেন আইন উপদেষ্টা

বিজয়ী সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। আর বিকেল চারটায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ানো হবে। শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

অন্তর্বর্তী সরকারের বিদায়ী আইন উপদেষ্টা আসিফ নজরুল রোববার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। এর আগে আজ সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টাদের শেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

আইন উপদেষ্টা বলেন, আজকে তাদের বিদায়ী বৈঠক ছিল। বৈঠকে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। নিজেদের কাজকর্ম ও অভিজ্ঞতা বিনিময় করা হয়েছে। এছাড়া শপথ অনুষ্ঠান সম্পর্কে সবাইকে অবহিত করা হয়েছে।

আইন উপদেষ্টা আরও জানান, মঙ্গলবার সকাল ১০টায় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। খুব সম্ভবত প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে জানানো হয়েছে, বেলা সাড়ে ১১টা বা ১২টার দিকে সংসদীয় দলের নেতা নির্বাচন করা হবে।

বিকেল চারটায় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে বলে জানান আইন উপদেষ্টা। তিনি আরও বলেন, এখন পর্যন্ত তিনি যতটুকু জানেন, এই শপথ রাষ্ট্রপতি পড়াবেন।

সংসদের দক্ষিণ প্লাজায় শপথের বিষয়টি বিএনপির পক্ষ থেকে ইচ্ছা প্রকাশ করা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা।

প্রথা অনুযায়ী যাদের আমন্ত্রণ জানানোর কথা সেটাই করা হবে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, এই বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগ দেখছে।

ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর বিষয়ে করা এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, এ সম্পর্কে তার জানা নেই। শুধু আজ শুনেছেন, এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। কোনো প্রধানমন্ত্রীর ব্যাপারে তিনি জানেন না।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শপথ অনুষ্ঠানে কারা আমন্ত্রণ পেয়েছেন জানালেন আইন উপদেষ্টা

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ