ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কারাগারে বন্দী আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

কারাগারে বন্দী আওয়ামী লীগ নেতার মৃত্যু
চিত্র : সংগৃহীত

গাইবান্ধা জেলা কারাগারে বন্দী থাকা অবস্থায় পলাশবাড়ী উপজেলা নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ-এর সভাপতি শামিকুল ইসলাম সরকার লিপন মারা গেছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গাইবান্ধা জেল সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শামিকুল ইসলাম লিপন পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ও উপজেলার বৈরী হরিণমারী গ্রামের বাসিন্দা ছিলেন। 

কারাগার সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে গাইবান্ধা জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।

জেল সুপার আনোয়ার হোসেন জানান, গত বছরের ১৮ অক্টোবর থেকে একটি রাজনৈতিক মামলায় তিনি কারাগারে বন্দী ছিলেন। কারাগারে আসার সময় থেকেই তিনি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন। এর আগেও একবার অসুস্থ হয়ে একই হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে কারাগারে ফিরে গিয়েছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কারাগারে বন্দী আওয়ামী লীগ নেতার মৃত্যু

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

গাইবান্ধা জেলা কারাগারে বন্দী থাকা অবস্থায় পলাশবাড়ী উপজেলা নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ-এর সভাপতি শামিকুল ইসলাম সরকার লিপন মারা গেছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গাইবান্ধা জেল সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শামিকুল ইসলাম লিপন পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ও উপজেলার বৈরী হরিণমারী গ্রামের বাসিন্দা ছিলেন। 

কারাগার সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে গাইবান্ধা জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।

জেল সুপার আনোয়ার হোসেন জানান, গত বছরের ১৮ অক্টোবর থেকে একটি রাজনৈতিক মামলায় তিনি কারাগারে বন্দী ছিলেন। কারাগারে আসার সময় থেকেই তিনি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন। এর আগেও একবার অসুস্থ হয়ে একই হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে কারাগারে ফিরে গিয়েছিলেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ