ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইমাম থেকে এমপি হলেন মাওলানা নুরুল আমিন

মসজিদের মিম্বর থেকে সংসদে

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

মসজিদের মিম্বর থেকে সংসদে
চিত্র : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে নির্বাচিত হয়ে আলোচনায় এসেছেন ৫১ বছর বয়সী মাওলানা মো. নুরুল আমিন। মসজিদের মিম্বর থেকে সরাসরি জাতীয় সংসদে যাচ্ছেন তিনি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর রাতে রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ২০ হাজার ১২৮ ভোট পান মাওলানা মো. নুরুল আমিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর রংপুর জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম ধানের শীষ প্রতীকে পান ১ লাখ ১৭ হাজার ৭০৩ ভোট। ২ হাজার ৪২৫ ভোটের ব্যবধানে বিজয়ী হন মাওলানা মো. নুরুল আমিন।

নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা মো. নুরুল আমিন পেশায় একজন ইমাম ও খতিব। তিনি পীরগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্বে রয়েছেন। স্থানীয় পর্যায় থেকে জাতীয় অঙ্গন পর্যন্ত তিনি ইসলামী বক্তা হিসেবে পরিচিত।

পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নে ১৪ কোটি টাকা ব্যয়ে প্রবাসী আলতাব হোসেনের ব্যক্তিগত অর্থায়নে নির্মিত আলতাব নগর জামে মসজিদের খতিব তিনি। নির্বাচনের পরদিনও ওই মসজিদে তিনি ইমামতি করেন। সেখানে বিপুলসংখ্যক মুসল্লির সমাগম হয়।

নির্বাচনে জয়লাভের পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ভোটাররা ১১ দলের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে তাকে নির্বাচিত করেছেন। এ বিজয়ের পর তিনি শুধু ১১ দলের নয়, এই আসনের সব মানুষের তথা পীরগঞ্জের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে ভূমিকা রাখায় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান।

মাওলানা নুরুল আমিন বলেন, আল্লাহর রহমত ছাড়া কিছুই সম্ভব নয়, মহান আল্লাহ তাদের বিজয় দান করেছেন। এখন সবার সম্মিলিত প্রচেষ্টায় পীরগঞ্জকে এগিয়ে নেওয়াই হবে প্রধান লক্ষ্য। যারা তাকে এই দায়িত্ব দিয়েছেন, তাদের প্রতি সম্মান রেখে দায়িত্ব পালন করতে চান বলেও জানান তিনি।

শহীদ আবু সাঈদের রক্তস্নাত পীরগঞ্জে সংসদ সদস্য নির্বাচিত মাওলানা মো. নুরুল আমিন পীরগঞ্জ পৌরসভার দুরামীতিপুর গ্রামের মাওলানা আজিজুর রহমান ও আমেনা খাতুন দম্পতির সন্তান। ১৯৭৪ সালের ১ মার্চ তার জন্ম।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মসজিদের মিম্বর থেকে সংসদে

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ