ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

এনএসআই কর্মকর্তা সেজে এমপির কাছে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

এনএসআই কর্মকর্তা সেজে এমপির কাছে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) কর্মকর্তার পরিচয় দিয়ে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সদ্যনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা শাহজাহান চৌধুরীর কাছে চাঁদা দাবির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা দুইটার দিকে সাতকানিয়া পৌরসভার ছমদরপাড়া এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. ফখরুদ্দিন (৩৫)। তার বাড়ি পার্শ্ববর্তী চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে। এ ঘটনায় সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে নিজ বাসভবনে অবস্থান করছিলেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এ সময় ফখরুদ্দিন সেখানে গিয়ে নিজেকে এনএসআই কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। একপর্যায়ে তিনি এমপির ব্যক্তিগত সহকারীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে যৌথ বাহিনীকে অবহিত করা হলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, তার মানিব্যাগ থেকে সেনাবাহিনীর ইউনিফর্ম পরিহিত অবস্থায় তোলা একাধিক ভুয়া ছবি উদ্ধার করা হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার তাকে চট্টগ্রাম আদালতে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

এনএসআই কর্মকর্তা সেজে এমপির কাছে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) কর্মকর্তার পরিচয় দিয়ে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সদ্যনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা শাহজাহান চৌধুরীর কাছে চাঁদা দাবির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা দুইটার দিকে সাতকানিয়া পৌরসভার ছমদরপাড়া এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. ফখরুদ্দিন (৩৫)। তার বাড়ি পার্শ্ববর্তী চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে। এ ঘটনায় সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে নিজ বাসভবনে অবস্থান করছিলেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এ সময় ফখরুদ্দিন সেখানে গিয়ে নিজেকে এনএসআই কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। একপর্যায়ে তিনি এমপির ব্যক্তিগত সহকারীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে যৌথ বাহিনীকে অবহিত করা হলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, তার মানিব্যাগ থেকে সেনাবাহিনীর ইউনিফর্ম পরিহিত অবস্থায় তোলা একাধিক ভুয়া ছবি উদ্ধার করা হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার তাকে চট্টগ্রাম আদালতে পাঠানো হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ