সারা দেশে নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে আগামী সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। কর্মসূচি অনুযায়ী, সোমবার আসরের নামাজের পর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে এই মিছিল বের হবে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে এই কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটছে। ইতোমধ্যে জামায়াতে ইসলামী এবং ১১ দলীয় জোটের কর্মী-সমর্থকদের অসংখ্য বাড়িঘর, পরিবারের সদস্য এবং ব্যবসাপ্রতিষ্ঠানে বর্বর হামলার খবর পাওয়া গেছে বলেও উল্লেখ করা হয়।
জোটের পক্ষ থেকে বলা হয়, ভোটের আগে দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনা ছাড়াও ভোটের রাতেই কমপক্ষে ২১টি সহিংসতার ঘটনার তথ্য তারা সংগ্রহ করেছে।
জোটের সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন, নির্বাচনে ব্যাপক বিজয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর লোকজনই এসব সহিংসতার ঘটনা ঘটাচ্ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন