ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। শিক্ষার্থীরা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ২৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

গত বছর ৭ ডিসেম্বর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং তিন দফায় মেয়াদ বাড়িয়ে ১৬ জানুয়ারি আবেদন প্রক্রিয়া শেষ হয়। এবার ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর নির্ধারিত হয়েছে ৩০। ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কেটে নেওয়া হবে। ভর্তি পরীক্ষা শিডিউল অনুযায়ী সি ইউনিটের পরীক্ষা ২৭ মার্চ, বি ইউনিটের ৩ এপ্রিল এবং এ ইউনিটের ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের জন্য সেকেন্ড টাইম আবেদনের সুযোগও রাখা হয়েছে।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয় রয়েছে।

শিক্ষার্থীরা ওয়েবসাইটে প্রবেশপত্র ডাউনলোডের পাশাপাশি পরীক্ষা সংক্রান্ত সব গুরুত্বপূর্ণ নির্দেশিকা খুঁজে পেতে পারবেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। শিক্ষার্থীরা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ২৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

গত বছর ৭ ডিসেম্বর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং তিন দফায় মেয়াদ বাড়িয়ে ১৬ জানুয়ারি আবেদন প্রক্রিয়া শেষ হয়। এবার ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর নির্ধারিত হয়েছে ৩০। ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কেটে নেওয়া হবে। ভর্তি পরীক্ষা শিডিউল অনুযায়ী সি ইউনিটের পরীক্ষা ২৭ মার্চ, বি ইউনিটের ৩ এপ্রিল এবং এ ইউনিটের ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের জন্য সেকেন্ড টাইম আবেদনের সুযোগও রাখা হয়েছে।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয় রয়েছে।

শিক্ষার্থীরা ওয়েবসাইটে প্রবেশপত্র ডাউনলোডের পাশাপাশি পরীক্ষা সংক্রান্ত সব গুরুত্বপূর্ণ নির্দেশিকা খুঁজে পেতে পারবেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ