ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংবিধান সংস্কারের ওপর অনুষ্ঠিত জাতীয় গণভোটে ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি এবং ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৮২ হাজার ৬৬০টি বলে গেজেটে প্রকাশিত ফলাফলে জানানো হয়েছে।
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ দিবাগত রাতে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে জাতীয় গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ করা হয়।
গেজেট অনুযায়ী, মোট বৈধ ভোটার ছিলেন ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ২৮৬ জন। এদের মধ্যে মোট ভোট পড়েছে ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩টি। এর মধ্যে বাতিল ভোটের সংখ্যা ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি।
নির্বাচন কমিশনের ঘোষণায় জানানো হয়, ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আইনি জটিলতা ও প্রার্থীর মৃত্যুর কারণে কিছু আসনের ফলাফল স্থগিত রাখা হয়। পরে প্রাপ্ত ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে ইসি।
এর আগে, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারের ওপর জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে ২৯৭ আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন এবং আনুষ্ঠানিকতা শেষে ওই ফলাফলের গেজেট প্রকাশ করা হয়।
ইসি জানিয়েছে, গণভোটের গেজেট প্রকাশের মাধ্যমে সংবিধান সংস্কার সংক্রান্ত জাতীয় গণভোটের আনুষ্ঠানিক ফলাফল সম্পন্ন হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন