পিরোজপুর-১ আসনে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর যোগ্য উত্তরসূরি হিসেবে তার মেজ ছেলে মাসুদ সাঈদীকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন স্থানীয় ভোটাররা। ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে এই বিশাল জয় পিরোজপুরের রাজনীতিতে সাঈদী পরিবারের গভীর জনভিত্তি ও জনপ্রিয়তার বিষয়টি আবারও জোরালোভাবে প্রমাণ করেছে।
গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হওয়ার পর মাসুদ সাঈদীকে নিয়ে যেমন সাধারণ মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে, তেমনি তৈরি হয়েছে ব্যাপক প্রত্যাশা। স্থানীয়দের মতে, পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলার রাস্তাঘাটসহ বড় ধরনের অবকাঠামোগত উন্নয়নের মূল ভিত্তি গড়ে উঠেছিল আল্লামা সাঈদীর সময়কালে। দীর্ঘ বিরতির পর বাবার সেই আসনটি পুনরায় উদ্ধার করায় সাধারণ মানুষের মধ্যে উন্নয়ন ও সুশাসনের আকাঙ্ক্ষা এখন আকাশচুম্বী।
নির্বাচনি ফলাফল পর্যালোচনায় দেখা গেছে, পিরোজপুরের মানুষ সাঈদী পরিবারের ওপর পুনরায় আস্থা রেখেছেন। তবে রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহলের মতে, জয়ের আনন্দের চেয়েও বড় চ্যালেঞ্জ এখন মাসুদ সাঈদীর সামনে। আল্লামা সাঈদী যে বিশাল রাজনৈতিক ও উন্নয়নমূলক ঐতিহ্য রেখে গেছেন, তা কতটুকু বজায় রাখতে পারবেন—তা নিয়ে জেলাজুড়ে চলছে নানা আলোচনা।
পিরোজপুরের একজন সচেতন নাগরিক এ প্রসঙ্গে বলেন, "জনগণ তাদের সমর্থন দিয়ে দায়িত্ব পালন করেছে। এখন মাসুদ সাঈদীকে প্রমাণ করতে হবে তিনি বাবার নামের পাশাপাশি নিজের কর্মতৎপরতায় মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারেন কি না। উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে তার ভূমিকা কী হয়, সেদিকেই সবার নজর।"
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মাসুদ সাঈদী জানান, তিনি পিরোজপুরকে একটি আধুনিক ও ইনসাফভিত্তিক (ন্যায়বিচারপূর্ণ) জনপদ হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। তার এই প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি কতটা কার্যকর পদক্ষেপ নিতে পারেন, তা দেখার অপেক্ষায় আছেন এই আসনের লাখো ভোটার।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন