ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

২৯৭ আসনের ফল ঘোষণা: বিএনপি জোট ২১২, জামায়াত জোট ৭৭

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

২৯৭ আসনের ফল ঘোষণা: বিএনপি জোট ২১২, জামায়াত জোট ৭৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত বেসরকারিভাবে ২৯৭টি আসনের চূড়ান্ত ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে বিএনপি ও তার মিত্ররা পেয়েছে ২১২ আসন এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭ আসন।

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই ফলাফল ঘোষণা করেন।

আখতার আহমেদ জানান, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে এবং এই দুটি আসনের ফল পরে ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, একটি আসনের ফল আগেই স্থগিত করা হয়েছে।

ইসি সচিব জানান, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে এবং এবারের নির্বাচনে গণভোটে ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ।

ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি একক দল হিসেবে পেয়েছে ২০৯টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ছয়টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুইটি, খেলাফত মজলিস একটি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি একটি, গণ সংহতি আন্দোলন একটি এবং গণ অধিকার পরিষদ একটি আসন পেয়েছে।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে একটি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন সাতটি আসন।

ইসি সচিব বলেন, "দ্রুত সময়ের মধ্যে গ্যাজেট প্রকাশ করা হবে। রিটার্নিং অফিসারের তথ্যের সঙ্গে মিলিয়ে নেওয়ার পরই নির্ভুলভাবে গ্যাজেট প্রকাশ করবে ইসি।" তিনি আরও জানান, "কে শপথ পড়াবেন সেটি বলার এখতিয়ার ইসির নেই।"

এই ফলাফল বিএনপির নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করেছে এবং দলটি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জামায়াত জোট দ্বিতীয় বৃহত্তম শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

২৯৭ আসনের ফল ঘোষণা: বিএনপি জোট ২১২, জামায়াত জোট ৭৭

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ