ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জামায়াতের নায়েবে আমির নির্বাচিত

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াতের নায়েবে আমির নির্বাচিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন। বিজয় ঘোষণার পর তিনি রাতে গোদাগাড়ীতে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন এবং আল্লাহর কাছে নম্র ও বিনীত থাকার কথা বলেন।

তিনি বলেন, বিজয় আল্লাহ প্রদত্ত, তাই কেউ গর্ব বা অহংকার করবে না। সিজদায় গিয়ে আল্লাহর কাছে নম্র হবে, অন্য কারও কাছে নয়। রাগ বা অহংকারও আল্লাহ অপছন্দ করেন, তাই আমাদের তা পরিহার করতে হবে।

রাজশাহীর ছয়টি আসনের মধ্যে চারটিতে বিএনপি এবং দুইটিতে জামায়াত জয়ী হয়েছে। এছাড়া রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের ডা. আব্দুল বারি জয়ী হয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জামায়াতের নায়েবে আমির নির্বাচিত

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন। বিজয় ঘোষণার পর তিনি রাতে গোদাগাড়ীতে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন এবং আল্লাহর কাছে নম্র ও বিনীত থাকার কথা বলেন।

তিনি বলেন, বিজয় আল্লাহ প্রদত্ত, তাই কেউ গর্ব বা অহংকার করবে না। সিজদায় গিয়ে আল্লাহর কাছে নম্র হবে, অন্য কারও কাছে নয়। রাগ বা অহংকারও আল্লাহ অপছন্দ করেন, তাই আমাদের তা পরিহার করতে হবে।

রাজশাহীর ছয়টি আসনের মধ্যে চারটিতে বিএনপি এবং দুইটিতে জামায়াত জয়ী হয়েছে। এছাড়া রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের ডা. আব্দুল বারি জয়ী হয়েছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ