ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একসঙ্গে অনুষ্ঠিত গণভোটে ‘না’ ভোট চারটি আসনে জয়ী হয়েছে। এই চারটি আসন হলো বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি এবং চট্টগ্রাম-১৩।
নির্বাচন কমিশনের প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, বান্দরবানে মোট ভোটার ৩ লাখ ১৫ হাজার ৪২২ জনের মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৪১৭টি, আর ‘না’ ভোট পড়েছে ৯০ হাজার ১৫৬টি। চট্টগ্রাম-১৩ আসনে মোট ভোটার ৩ লাখ ৯৫ হাজার ২৪৬ জনের মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৮০ হাজার ৫৮০টি এবং ‘না’ ভোট ১ লাখ ২৪ হাজার ৬২৯টি।
রাঙামাটিতে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ২৬৭ জনের মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৬৯৯টি এবং ‘না’ ভোট ১ লাখ ৭৯ হাজার ৮০৫টি। খাগড়াছড়িতে মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ১১৩ জনের মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৫৫টি এবং ‘না’ ভোট ১ লাখ ৫৫ হাজার ৯৪২টি।
নির্বাচন কমিশন জানায়, এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন