ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফল ঘোষণা স্থগিত তিন আসনে: আদালতের নিষ্পত্তির অপেক্ষায় নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ফল ঘোষণা স্থগিত তিন আসনে: আদালতের নিষ্পত্তির অপেক্ষায় নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রায় চূড়ান্ত হলেও তিনটি আসনের ফল ঘোষণা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আদালতে চলমান মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল প্রকাশ করা হবে না।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পৃথক তিনটি চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

ইসি জানায়, চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী, চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সরোয়ার আলমগীর এবং শেরপুর-২ আসনের প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী আদালতের আদেশ অনুযায়ী নির্বাচনে অংশ নিতে পারলেও তাদের ফলাফল আপিল বিভাগের মামলার চূড়ান্ত রায়ের ওপর নির্ভরশীল থাকবে।

আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ (CPLA) মামলাগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট প্রার্থীদের ফলাফল প্রকাশ স্থগিত রাখার আইনগত বাধ্যবাধকতা রয়েছে বলে কমিশন জানিয়েছে।

ইসি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে, আদালতের নির্দেশনা অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ফল ঘোষণা স্থগিত তিন আসনে: আদালতের নিষ্পত্তির অপেক্ষায় নির্বাচন কমিশন

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রায় চূড়ান্ত হলেও তিনটি আসনের ফল ঘোষণা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আদালতে চলমান মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল প্রকাশ করা হবে না।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পৃথক তিনটি চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

ইসি জানায়, চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী, চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সরোয়ার আলমগীর এবং শেরপুর-২ আসনের প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী আদালতের আদেশ অনুযায়ী নির্বাচনে অংশ নিতে পারলেও তাদের ফলাফল আপিল বিভাগের মামলার চূড়ান্ত রায়ের ওপর নির্ভরশীল থাকবে।

আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ (CPLA) মামলাগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট প্রার্থীদের ফলাফল প্রকাশ স্থগিত রাখার আইনগত বাধ্যবাধকতা রয়েছে বলে কমিশন জানিয়েছে।

ইসি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে, আদালতের নির্দেশনা অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ