ঢাকা-১১ আসনের প্রাথমিক ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাহিদ ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। শাপলা কলি প্রতীকে তিনি পেয়েছেন ৯৩ হাজার ৮৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট। ফলে কাইয়ুমের চেয়ে ২ হাজার ৩৯ ভোট বেশি পেয়ে জয় নিশ্চিত করেন নাহিদ ইসলাম।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে সাতটার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন।
ঢাকা-১১ আসনে পোস্টাল ভোটসহ মোট ১৬৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৩৯ হাজার ৭৫ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৩৭০ জন। বাতিল ভোটের সংখ্যা ছিল ৩ হাজার ৫১৭টি, ফলে বৈধ ভোট দাঁড়ায় ১ লাখ ৯২ হাজার ৮৫৩টি। ভোটের হার ছিল প্রায় ৪৫ শতাংশ।
এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ ফজলে বারী মাসউদ হাতপাখা প্রতীকে ৪ হাজার ৩৭৫ ভোট পেয়েছেন। জাতীয় পার্টির প্রার্থী শামীম আহেদ লাঙল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী কহিনূর আক্তার ফুটবল প্রতীকে পেয়েছেন ৭৯৪ ভোট।
এই ফলাফলের মাধ্যমে ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী মো. নাহিদ ইসলাম সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পথে এগিয়ে গেলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন