ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সকাল ৯টা পর্যন্ত জাতীয় নির্বাচনের প্রাপ্ত ফলাফল: বিএনপি জোটের বড় জয়, সরকার গঠনের পথ সুগম

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

সকাল ৯টা পর্যন্ত জাতীয় নির্বাচনের প্রাপ্ত ফলাফল: বিএনপি জোটের বড় জয়, সরকার গঠনের পথ সুগম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯ আসনের মধ্যে ২৯৬টির বেসরকারি ফলাফল প্রকাশিত হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২১৩টি আসনে জয় পেয়েছেন। এতে বিএনপির নেতৃত্বে সরকার গঠনের পথ অনেকটাই নিশ্চিত হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, নতুন সরকারের নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগণনা শেষে রিটার্নিং কর্মকর্তারা এসব ফল ঘোষণা করেন। ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৪টি আসন। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ৯টি আসনে।

ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, সর্বশেষ ১৯৮৮ সালে কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৯০ সালের পর দীর্ঘ সময় নারী নেতৃত্বে সরকার পরিচালিত হয়েছে, বিশেষ করে খালেদা জিয়া ও শেখ হাসিনার নেতৃত্বে।

নির্বাচনে জয় উদযাপনে কোনো বিজয় মিছিল না করার নির্দেশ দিয়েছে বিএনপি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, জয়ের জন্য সারা দেশে বাদজুমা শুকরিয়া আদায় ও বিশেষ দোয়ার আয়োজন করা হবে।

ভোটগ্রহণ শুরু হয় সকাল ৭টা ৩০ মিনিটে এবং শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। এরপর সারাদেশে গণনা কার্যক্রম শুরু হয়। শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত থাকায় মোট ২৯৯ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার মোট প্রার্থী ছিলেন ২ হাজার ২৯ জন।

নির্বাচনে মোট ভোটার ছিল ১২ কোটি ৭৭ লাখের বেশি। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখের বেশি, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজারের বেশি। ১২৪টি দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সকাল ৯টা পর্যন্ত জাতীয় নির্বাচনের প্রাপ্ত ফলাফল: বিএনপি জোটের বড় জয়, সরকার গঠনের পথ সুগম

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯ আসনের মধ্যে ২৯৬টির বেসরকারি ফলাফল প্রকাশিত হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২১৩টি আসনে জয় পেয়েছেন। এতে বিএনপির নেতৃত্বে সরকার গঠনের পথ অনেকটাই নিশ্চিত হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, নতুন সরকারের নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগণনা শেষে রিটার্নিং কর্মকর্তারা এসব ফল ঘোষণা করেন। ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৪টি আসন। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ৯টি আসনে।

ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, সর্বশেষ ১৯৮৮ সালে কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৯০ সালের পর দীর্ঘ সময় নারী নেতৃত্বে সরকার পরিচালিত হয়েছে, বিশেষ করে খালেদা জিয়া ও শেখ হাসিনার নেতৃত্বে।

নির্বাচনে জয় উদযাপনে কোনো বিজয় মিছিল না করার নির্দেশ দিয়েছে বিএনপি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, জয়ের জন্য সারা দেশে বাদজুমা শুকরিয়া আদায় ও বিশেষ দোয়ার আয়োজন করা হবে।

ভোটগ্রহণ শুরু হয় সকাল ৭টা ৩০ মিনিটে এবং শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। এরপর সারাদেশে গণনা কার্যক্রম শুরু হয়। শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত থাকায় মোট ২৯৯ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার মোট প্রার্থী ছিলেন ২ হাজার ২৯ জন।

নির্বাচনে মোট ভোটার ছিল ১২ কোটি ৭৭ লাখের বেশি। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখের বেশি, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজারের বেশি। ১২৪টি দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ