ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মা গেলেন ভোটারধিকার প্রয়োগ করতে; পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আব্দুল হাকিম
আব্দুল হাকিম স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

মা গেলেন ভোটারধিকার প্রয়োগ করতে; পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ছবি: নিহত শিশু হাসানের পরিবারের আহাজারি

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে হাসান নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঠিক ওই সময় তার মা ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে গিয়েছিলেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে ভাংবাড়ীয়া ইউনিয়নের খোরদ গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিহত হাসান ছিল একই উপজেলার শেখপাড়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে। তার মা সুমিতা খাতুন।

এলাকা সূত্রে জানা গেছে, ইসরাইল হোসেনের স্ত্রী সুমিতা খাতুন তাদের চার বছর বয়সী যমজ সন্তান হাসান ও হুসাইনকে নিয়ে আলমডাঙ্গার খোরদ গ্রামে পিতা লাল্টু মালিথার বাড়িতে বেড়াতে এবং ভোট দিতে এসেছিলেন। এ সময় সমবয়সী শিশুদের সঙ্গে লুকোচুরি খেলতে শুরু করে হাচান। খেলার একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের একটি ছোট পুকুরের দিকে চলে যায় সে। অসাবধানতাবশত পানিতে পড়ে গেলে আর উঠতে পারেনি। কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। নানাবাড়িতে বেড়াতে এসে এমন মর্মান্তিক মৃত্যুতে খোরদ ও শেখপাড়া- দুই গ্রামেই শোকের মাতম চলছে। 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

মা গেলেন ভোটারধিকার প্রয়োগ করতে; পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে হাসান নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঠিক ওই সময় তার মা ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে গিয়েছিলেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে ভাংবাড়ীয়া ইউনিয়নের খোরদ গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিহত হাসান ছিল একই উপজেলার শেখপাড়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে। তার মা সুমিতা খাতুন।

এলাকা সূত্রে জানা গেছে, ইসরাইল হোসেনের স্ত্রী সুমিতা খাতুন তাদের চার বছর বয়সী যমজ সন্তান হাসান ও হুসাইনকে নিয়ে আলমডাঙ্গার খোরদ গ্রামে পিতা লাল্টু মালিথার বাড়িতে বেড়াতে এবং ভোট দিতে এসেছিলেন। এ সময় সমবয়সী শিশুদের সঙ্গে লুকোচুরি খেলতে শুরু করে হাচান। খেলার একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের একটি ছোট পুকুরের দিকে চলে যায় সে। অসাবধানতাবশত পানিতে পড়ে গেলে আর উঠতে পারেনি। কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। নানাবাড়িতে বেড়াতে এসে এমন মর্মান্তিক মৃত্যুতে খোরদ ও শেখপাড়া- দুই গ্রামেই শোকের মাতম চলছে। 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ