ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঢাকা-৮ আসনে শাপলা কলির পোলিং এজেন্টকে বাধা, সেনাবাহিনীর হস্তক্ষেপে কেন্দ্রে প্রবেশ

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা-৮ আসনে শাপলা কলির পোলিং এজেন্টকে বাধা, সেনাবাহিনীর হস্তক্ষেপে কেন্দ্রে প্রবেশ

ঢাকা-৮ আসনের মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রে শাপলা প্রতীকের পোলিং এজেন্টকে কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। তবে পরে সেনাবাহিনীর একটি দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সংশ্লিষ্ট এজেন্ট কেন্দ্রে প্রবেশ করতে সক্ষম হন।

ঘটনাটি বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে ঘটেছে। অভিযোগ অনুযায়ী, সকাল সাড়ে ৭টা পর্যন্ত গোলাম মোস্তফা নামে শাপলা প্রতীকের পোলিং এজেন্ট কেন্দ্রে প্রবেশ করতে পারছিলেন না।

জানা গেছে, গোলাম মোস্তফা নাসির উদ্দিন পাটোয়ারীর শাপলা প্রতীকের পক্ষে দায়িত্বপ্রাপ্ত পোলিং এজেন্ট ছিলেন। তার কাছে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তিনি কেন্দ্রে ঢুকতে পারছিলেন না। তিনি অভিযোগ করেন, ধানের শীষ প্রতীকের সমর্থকরা তাকে বাধা দেন।

কেন্দ্রের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে গোলাম মোস্তফা বলেন, “ভোট শুরুর সময় সকাল সাড়ে সাতটা। আমি শাপলা প্রতীকের পোলিং এজেন্ট। কিন্তু এখনো আমাকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। পুলিশ থেকেও কোনো সহায়তা পাচ্ছি না। কেন আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নীরব।”

পরবর্তীতে সেনাবাহিনীর একটি দল কেন্দ্রে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং তাকে প্রবেশের সুযোগ দেওয়া হয়।

কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) মোমিন জানান, বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে এবং তার নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, বিষয়টি তিনি যাচাই করার চেষ্টা করছেন; নিশ্চিত হওয়ার পর বিস্তারিত জানানো হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঢাকা-৮ আসনে শাপলা কলির পোলিং এজেন্টকে বাধা, সেনাবাহিনীর হস্তক্ষেপে কেন্দ্রে প্রবেশ

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ঢাকা-৮ আসনের মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রে শাপলা প্রতীকের পোলিং এজেন্টকে কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। তবে পরে সেনাবাহিনীর একটি দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সংশ্লিষ্ট এজেন্ট কেন্দ্রে প্রবেশ করতে সক্ষম হন।

ঘটনাটি বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে ঘটেছে। অভিযোগ অনুযায়ী, সকাল সাড়ে ৭টা পর্যন্ত গোলাম মোস্তফা নামে শাপলা প্রতীকের পোলিং এজেন্ট কেন্দ্রে প্রবেশ করতে পারছিলেন না।

জানা গেছে, গোলাম মোস্তফা নাসির উদ্দিন পাটোয়ারীর শাপলা প্রতীকের পক্ষে দায়িত্বপ্রাপ্ত পোলিং এজেন্ট ছিলেন। তার কাছে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তিনি কেন্দ্রে ঢুকতে পারছিলেন না। তিনি অভিযোগ করেন, ধানের শীষ প্রতীকের সমর্থকরা তাকে বাধা দেন।

কেন্দ্রের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে গোলাম মোস্তফা বলেন, “ভোট শুরুর সময় সকাল সাড়ে সাতটা। আমি শাপলা প্রতীকের পোলিং এজেন্ট। কিন্তু এখনো আমাকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। পুলিশ থেকেও কোনো সহায়তা পাচ্ছি না। কেন আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নীরব।”

পরবর্তীতে সেনাবাহিনীর একটি দল কেন্দ্রে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং তাকে প্রবেশের সুযোগ দেওয়া হয়।

কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) মোমিন জানান, বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে এবং তার নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, বিষয়টি তিনি যাচাই করার চেষ্টা করছেন; নিশ্চিত হওয়ার পর বিস্তারিত জানানো হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ