ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সুষ্ঠু ভোট হলে ফলাফল মানবো, অন্যদেরও মানতে হবে: জামায়াত আমির

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

সুষ্ঠু ভোট হলে ফলাফল মানবো, অন্যদেরও মানতে হবে: জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হলে ফলাফল যাই হোক, তা মেনে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি বলেন, ছোটখাটো বিষয়ে ছাড় দেওয়া হলেও বড় কোনো অনিয়ম হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে মনিপুর বয়েজ হাই স্কুল মাঠে অবস্থিত ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ড. শফিকুর রহমান বলেন, দীর্ঘদিন দেশবাসী ভোট দেওয়ার সুযোগ পায়নি এবং তিনিও ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে কারাবন্দি থাকার কারণে ভোট দিতে পারেননি। আজ ভোট দেওয়ার সুযোগ পেয়ে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং এ নির্বাচনের মাধ্যমে দেশের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা কামনা করেন।

তিনি আরও বলেন, বিশেষ করে যুবসমাজ যারা জীবনে কখনো ভোট দিতে পারেনি, তারা এই দিনের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছে। তিনি চান ভোটটি শান্তিপূর্ণ, সন্ত্রাসমুক্ত, দখলমুক্ত ও সবার কাছে গ্রহণযোগ্য হোক এবং এর মাধ্যমে এমন একটি সরকার গঠিত হোক, যা কোনো ব্যক্তি, পরিবার বা দলের নয়, বরং দেশের ১৮ কোটি মানুষের সরকার হবে।

দেশ গঠনে সবার সহযোগিতা কামনা করে জামায়াত আমির বলেন, দেশ সবার এবং সবাইকে মিলেই দেশ গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যম সমাজের চতুর্থ স্তম্ভ হিসেবে দেশ গঠনে পাশে থাকা উচিত।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ভোট দেওয়ার পর সারা দেশের কেন্দ্রগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। তিনি বলেন, ছোটখাটো বিষয় হলে তা উপেক্ষা করা হবে, তবে বড় কোনো অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না, কারণ মানুষের অধিকার ক্ষুণ্ন হোক তা তিনি চান না। তিনি জোর দিয়ে বলেন, ভোট যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে সেই ফলাফল তারা মেনে নেবেন এবং অন্যদেরও তা মানতে হবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

নির্বাচনের সাফল্য কামনা করে তিনি সবাইকে শান্তিপূর্ণ ও নিরাপদভাবে ভোট দেওয়ার আহ্বান জানান এবং নাগরিকদের নিজ নিজ অধিকার প্রয়োগ করে রাষ্ট্র গঠনের অংশীদার হওয়ার অনুরোধ করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। দেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এতে ৫০টি রাজনৈতিক দলের ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখের বেশি। শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে নির্বাচন স্থগিত রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সুষ্ঠু ভোট হলে ফলাফল মানবো, অন্যদেরও মানতে হবে: জামায়াত আমির

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ