সিলেটের বালাগঞ্জ উপজেলায় ভোটকেন্দ্রে এক প্রার্থীর এজেন্টের প্রবেশকে কেন্দ্র করে প্রিসাইডিং কর্মকর্তা মারধরের শিকার হয়েছেন। বুধবার রাতে পূর্ব গৌরীপুর ইউনিয়নের মহিশাষী ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে বলে স্থানীয় প্রশাসন ও নির্বাচন–সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঘটনার বিবরণে জানা যায়, রাত আটটার দিকে সিলেট-৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুসলেহ উদ্দীনের একজন এজেন্ট ভোটকেন্দ্রে প্রবেশ করেন। বিষয়টি জানতে পেরে বিএনপির প্রার্থী এম এ মালিকের অনুসারীরা সেখানে গিয়ে প্রতিবাদ জানান। এজেন্টের রাতের বেলা কেন্দ্রে প্রবেশের বিষয়টি নিয়ে প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের তর্কাতর্কি শুরু হয় এবং একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজনার মধ্যেই কয়েকজন কর্মী প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।
এদিকে রাত একটার দিকে এম এ মালিকের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, মহিশাষী কেন্দ্রে একটি গোষ্ঠী ভোট ডাকাতির চেষ্টা করেছে। ঘটনাটি জানতে পেরে প্রার্থী নিজেই ঘটনাস্থলে যাওয়ার কথা জানিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা সারওয়ার আলম বলেন, রাতের বেলা এজেন্টের কেন্দ্রে প্রবেশের সুযোগ নেই এবং প্রিসাইডিং কর্মকর্তা কেন এ ধরনের অনুমতি দিয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন