ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম রাজধানীর বাড্ডায় নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বৃহস্পতিবার সকালে আনুমানিক সকাল ৮টার দিকে তিনি বাড্ডার ১৬২ নম্বর কেন্দ্র, এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজে গিয়ে ভোট দেন। ভোট দেওয়ার পর তিনি কেন্দ্রের পরিবেশ ও ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
সারা দেশে একযোগে শুরু হওয়া এই নির্বাচনে সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ চলছে, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোটও অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন