ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন এবং অন্তত ২৩ জন আহত হয়েছেন।
বুধবার দুপুর ১টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় সিসিবিএল ফিলিং স্টেশনের সামনে নড়াইল এক্সপ্রেস পরিবহনের বাসটি উল্টে যায়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবু জাফর জানান, ঢাকা থেকে নড়াইলগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম জানান, দুর্ঘটনায় আহত ২৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাদের চিকিৎসা চলছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন