ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে কন্ট্রোল রুম স্থাপন করেছে সরকার। মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয়, রাজধানীর জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১ নম্বর ভবনের ১৮০২ নম্বর কক্ষে এই কন্ট্রোল রুম পরিচালিত হবে। মাঠ পর্যায় থেকে প্রাপ্ত নির্বাচন সংক্রান্ত যেকোনো অভিযোগ ও তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে। কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগের জন্য একটি হটলাইন নম্বর (+৮৮০২২২৬৬৪১১১৮) চালু করা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানায়, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দুই শিফটে কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। পুরো কার্যক্রম তদারকির জন্য প্রতিদিন একজন করে যুগ্মসচিবকে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রতিটি শিফটে একজন উপসচিব বা সিনিয়র সহকারী সচিবের নেতৃত্বে প্রশাসনিক কর্মকর্তা ও অফিস সহায়করা দায়িত্ব পালন করবেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মাঠ পর্যায় থেকে প্রাপ্ত অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই কন্ট্রোল রুমের মাধ্যমে নির্বাচন সংক্রান্ত অভিযোগ দ্রুত সমাধান করা সম্ভব হবে এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও সুষ্ঠুতা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন