ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়গে নির্বাচনী হাওয়া

মোঃ নাজিমুদ্দিন
মোঃ নাজিমুদ্দিন স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়গে নির্বাচনী হাওয়া
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আজ থেকে শুরু নির্বাচন হওয়া শিল্পাঞ্চলের ছুটিকে কেন্দ্র করে ঢাকা থেকে বাড়ি ফেরার মানুষের ঢল নেমেছে ঢাকা–টাঙ্গাইল  মহাসড়কের আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বাস সংকটের সুযোগে কয়েকগুণ বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে এবং অতিরিক্ত ভাড়া গুনে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি)ভোর থেকে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে ঘুরে দেখা গেছে, চন্দ্রা ও কালিয়াকৈর বাইপাস থেকে শুরু করে  রাস্তার পাশে বিভিন্ন বাসস্ট্যান্ডে শত-শত মানুষজন দাঁড়িয়ে আছে।ঢাকা হতে চন্দ্রা ত্রিমোড়ে পর্যন্ত মহাসড়কে ধীরগতির যান চলাচল দেখা গেছে।

চন্দ্রা  ত্রিমোড়ে কলেজগেট ও টাংগাইল মহাসড়কে এলাকায় যানজট আরও তীব্র আকার ধারণ করেছে। আবার বাসগুলোও বাড়তি আয়ের আশায় স্বাভাবিক রুট ছেড়ে একাধিক ট্রিপ মারছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। এতে সাধারণ যাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে গেছে।

হাসান নামের এক যাত্রী জানান, ঢাকা থেকে চন্দ্রা যেতে যেখানে সাধারণত বাস ভাড়া ১০০ থেকে ১৫০ টাকা, সেখানে ২৫০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। বাস না পেয়ে অনেক যাত্রী বাধ্য হয়ে ট্রাকেও উঠছেন। ট্রাকে জনপ্রতি নেওয়া হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকা।

মোঃ জামাল হোসেন নামের সাভার থেকে এক যাত্রী বলেন, ঢাকা থেকে চন্দ্রা  যেতে সাধারণত ১৫০ টাকা ভাড়া লাগে। আজ সকালে বাসে উঠতে গিয়ে ৩৫০ টাকা চাইলো বাধ্য হয়ে দিতে হয়েছে এতো ভোগান্তি আগে  ঈদেও দেখিনি।

জমেলা খাতুন নামের এক গার্মেন্টকর্মী বলেন, ভোটের জন্য ছুটি দিয়েছে, কিন্তু বাসই তো পাচ্ছি না। সকাল থেকে দাঁড়িয়ে আছি। এখন মনে হচ্ছে ট্রাকে উঠতে হবে। সেখানেও ৩০০ টাকা নিচ্ছে। বাস কম, যাত্রী বেশি। এই সুযোগে সবাই ভাড়া বাড়াচ্ছে।

অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সরকার সাধারণ ও বিশেষ ছুটি ঘোষণা করেছে সরকার ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে। নির্বাচন দিবস ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে, যা আগেই ঘোষনা করা হয়েছে 

এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত করতে ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটির প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি বুধ ও বৃহস্পতিবার সব সরকারি, আধা সরকারি ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়গে নির্বাচনী হাওয়া

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ