ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাগেরহাটে মাহেন্দ্র ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

বাগেরহাটে মাহেন্দ্র ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত

বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী মাহেন্দ্রের সংঘর্ষে দুই যুবক নিহত এবং অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার চুলকাঠি চালতেতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাটাখালী হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, নিহতরা হলেন মোংলা উপজেলার গোয়ালেরমেঠ গ্রামের কাদের খান (২৭) এবং দোয়ারিজারা গ্রামের লাবলু মোল্লা (৩০)। তারা দুজনেই মাহেন্দ্রের যাত্রী ছিলেন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। মোংলা থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী মাহেন্দ্রের সরাসরি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও এর চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে থানার ওসি মো. জাফর আহমেদ জানান, দুর্ঘটনা কবলিত যান দুটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বাগেরহাটে মাহেন্দ্র ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী মাহেন্দ্রের সংঘর্ষে দুই যুবক নিহত এবং অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার চুলকাঠি চালতেতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাটাখালী হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, নিহতরা হলেন মোংলা উপজেলার গোয়ালেরমেঠ গ্রামের কাদের খান (২৭) এবং দোয়ারিজারা গ্রামের লাবলু মোল্লা (৩০)। তারা দুজনেই মাহেন্দ্রের যাত্রী ছিলেন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। মোংলা থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী মাহেন্দ্রের সরাসরি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও এর চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে থানার ওসি মো. জাফর আহমেদ জানান, দুর্ঘটনা কবলিত যান দুটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ