ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

যমুনা সেতুতে যানবাহন পারাপারের নতুন রেকর্ড: টোল আদায় ২.৮৭ কোটি টাকা

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

যমুনা সেতুতে যানবাহন পারাপারের নতুন রেকর্ড: টোল আদায় ২.৮৭ কোটি টাকা

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের স্রোতে যমুনা সেতুতে যানবাহন পারাপার ও টোল আদায়ের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই সেতু দিয়ে মোট ৩৬ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে ২ কোটি ৮৭ লাখ ৭ হাজার ৬৫০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ। দুই ঈদের বিশেষ উৎসবকালীন সময় বাদ দিলে যমুনা সেতুর ইতিহাসে সাধারণ সময়ে এটিই সর্বোচ্চ যানবাহন চলাচল ও টোল আদায়ের নতুন রেকর্ড।

সেতু সাইট অফিসের তথ্য অনুযায়ী, উত্তরবঙ্গগামী লেনে ২৩ হাজার ৯৮৯টি যানবাহন পারাপার থেকে আয় হয়েছে ১ কোটি ৭১ লাখ ৭৩ হাজার ৯০০ টাকা এবং ঢাকাগামী লেনে ১২ হাজার ৯৩৪টি যানবাহন থেকে ১ কোটি ১৫ লাখ ৩৩ হাজার ৭৫০ টাকা টোল জমা হয়েছে। মূলত নির্বাচনের দিন সাধারণ যানবাহন চলাচলের ওপর বিধিনিষেধ থাকায় অধিকাংশ ভোটার আজ বিকেলের মধ্যেই নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন, যার ফলে স্বাভাবিক সময়ের তুলনায় যান চলাচলের হার কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।

বিপুল এই যানবাহনের চাপ সামাল দিতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সেতু কর্তৃপক্ষ দ্রুত টোল আদায়ের জন্য অতিরিক্ত বুথ সক্রিয় রেখেছে এবং পুরো এলাকা সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। অতিরিক্ত চাপের কারণে মহাসড়কের কিছু স্থানে ধীরগতি লক্ষ্য করা গেলেও প্রশাসন ও জেলা পুলিশের সমন্বিত প্রচেষ্টায় যান চলাচল এখনও স্বাভাবিক রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

যমুনা সেতুতে যানবাহন পারাপারের নতুন রেকর্ড: টোল আদায় ২.৮৭ কোটি টাকা

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের স্রোতে যমুনা সেতুতে যানবাহন পারাপার ও টোল আদায়ের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই সেতু দিয়ে মোট ৩৬ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে ২ কোটি ৮৭ লাখ ৭ হাজার ৬৫০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ। দুই ঈদের বিশেষ উৎসবকালীন সময় বাদ দিলে যমুনা সেতুর ইতিহাসে সাধারণ সময়ে এটিই সর্বোচ্চ যানবাহন চলাচল ও টোল আদায়ের নতুন রেকর্ড।

সেতু সাইট অফিসের তথ্য অনুযায়ী, উত্তরবঙ্গগামী লেনে ২৩ হাজার ৯৮৯টি যানবাহন পারাপার থেকে আয় হয়েছে ১ কোটি ৭১ লাখ ৭৩ হাজার ৯০০ টাকা এবং ঢাকাগামী লেনে ১২ হাজার ৯৩৪টি যানবাহন থেকে ১ কোটি ১৫ লাখ ৩৩ হাজার ৭৫০ টাকা টোল জমা হয়েছে। মূলত নির্বাচনের দিন সাধারণ যানবাহন চলাচলের ওপর বিধিনিষেধ থাকায় অধিকাংশ ভোটার আজ বিকেলের মধ্যেই নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন, যার ফলে স্বাভাবিক সময়ের তুলনায় যান চলাচলের হার কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।

বিপুল এই যানবাহনের চাপ সামাল দিতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সেতু কর্তৃপক্ষ দ্রুত টোল আদায়ের জন্য অতিরিক্ত বুথ সক্রিয় রেখেছে এবং পুরো এলাকা সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। অতিরিক্ত চাপের কারণে মহাসড়কের কিছু স্থানে ধীরগতি লক্ষ্য করা গেলেও প্রশাসন ও জেলা পুলিশের সমন্বিত প্রচেষ্টায় যান চলাচল এখনও স্বাভাবিক রয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ