শায়খ আহমাদুল্লাহ বলেছেন, ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের বিষয়ে তিনি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিচ্ছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
তিনি বলেন, যেকোনো সংস্কার কার্যক্রম ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ অক্ষুণ্ণ রেখে বাস্তবায়ন করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের বিচ্যুতি যেন না ঘটে, সে জন্য চূড়ান্ত সংস্কার প্রক্রিয়ায় প্রতিনিধিত্বশীল আলেমদের অংশগ্রহণ নিশ্চিত করা নির্বাচিত সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
শায়খ আহমাদুল্লাহ আরও উল্লেখ করেন, ‘হ্যাঁ’ ভোটের অর্থ অযাচিত পরিবর্তন নয়; বরং ধর্মীয় ও সামাজিক নীতিমালার প্রতি শ্রদ্ধা রেখে প্রয়োজনীয় পরিবর্তনের প্রতিশ্রুতি।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারের বিষয়ে গণভোটও আয়োজন করা হচ্ছে। ভোটাররা ভোটকেন্দ্রে দুটি পৃথক ব্যালটে ভোট দেবেন—একটি সংসদ নির্বাচনের জন্য এবং অন্যটি জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রদানের জন্য।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন