আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে হবিগঞ্জের বাহুবল উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন চন্দ্র দে-র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাহুবল সেনা ক্যাম্পের কমান্ডার মেজর ফয়সাল, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল ইসলাম, বাহুবল মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) ইকতার মিয়াসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, ভোটারদের নির্বিঘ্নে ও নিরাপদে ভোটকেন্দ্রে যাতায়াত নিশ্চিত করা, যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে কঠোর অবস্থান গ্রহণ, আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
উপস্থিত কর্মকর্তারা নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে তাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ তুলে ধরেন। সভায় জানানো হয়, আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক প্রস্তুত অবস্থায় রয়েছে যাতে ভোটাররা নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একযোগে জুলাই জাতীয় সনদ সংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে, যাতে শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন