ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিবরণী দিলেন প্রধান উপদেষ্টা, কত বাড়ল সম্পদের পরিমাণ

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

বিবরণী দিলেন প্রধান উপদেষ্টা, কত বাড়ল সম্পদের পরিমাণ
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টাদের সম্পদের বিবরণী মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, প্রধান উপদেষ্টার সম্পদ গত এক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

প্রকাশিত বিবরণী অনুযায়ী, অধ্যাপক ইউনূসের মোট সম্পদ ৩০ জুন ২০২৫ পর্যন্ত ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকা, যা এক বছর আগে ছিল ১৪ কোটি ১ লাখ ৩৯ হাজার ৬৭৩ টাকা। অর্থাৎ, তাঁর সম্পদ বেড়েছে প্রায় ১ কোটি ৬১ লাখ ৪ হাজার ৩৯২ টাকা

সম্পদ বৃদ্ধির কারণ হিসেবে অধ্যাপক ইউনূস উল্লেখ করেছেন সঞ্চয়পত্র ও আমানতের সুদ থেকে আয়, সঞ্চয়ের নগদায়ন, এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত শেয়ার। তার আর্থিক সম্পদ ১৪ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার ৪০১ টাকা এবং নন–ফাইনান্সিয়াল সম্পদ ২১ লাখ ৬ হাজার ২৫০ টাকা। বিদেশে থাকা সম্পদ ৬৪ লাখ ৭৩ হাজার ৪১৪ টাকা।

প্রধান উপদেষ্টার স্ত্রী আফরোজী ইউনূসের মোট সম্পদ ১ কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৩৬০ টাকা, যা আগের বছরে ছিল ২ কোটি ১১ লাখ ৭৭ হাজার ২৭৪ টাকা। অর্থাৎ, তার সম্পদ কমেছে প্রায় ৮৪ লাখ ১৩ হাজার ৯১৪ টাকা। তার আর্থিক সম্পদ ৪ লাখ ৫১ হাজার ৮৬০ টাকা, নন–ফাইনান্সিয়াল সম্পদ ১ কোটি ২৩ লাখ ১১ হাজার ৫০০ টাকা, এবং বিদেশে কোনো সম্পদ নেই। তার মোট দায় রয়েছে ১৬ লাখ ৯৬ হাজার টাকা।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, আয়কর আইন অনুসারে সম্পদ বলতে বোঝানো হয় স্থাবর ও অস্থাবর, আর্থিক এবং মূলধনি সম্পত্তির সমষ্টি। আর্থিক সম্পদের মধ্যে ব্যাংকে রাখা নগদ, সঞ্চয়পত্র, শেয়ার ও লভ্যাংশ অন্তর্ভুক্ত। নন–ফাইনান্সিয়াল সম্পদ হলো জমি, বাড়ি, ফ্ল্যাট, প্লটসহ সব ধরনের স্থাবর সম্পদ।

বিবরণীতে আরও দেখা গেছে, অধিকাংশ উপদেষ্টার সম্পদ বছরের ব্যবধানে বেড়েছে, যদিও কিছু ক্ষেত্রে হ্রাস পেয়েছে। সরকারি কর্মকর্তাদের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে এবং তথ্য সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখতে এই বিবরণী প্রকাশ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিবরণী দিলেন প্রধান উপদেষ্টা, কত বাড়ল সম্পদের পরিমাণ

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ