ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ত্রয়োদশ সংসদ নির্বাচন: দেশে পৌঁছেছে ৪ লাখ ৭১ হাজার প্রবাসী ভোটের পোস্টাল ব্যালট

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচন: দেশে পৌঁছেছে ৪ লাখ ৭১ হাজার প্রবাসী ভোটের পোস্টাল ব্যালট

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসীরা ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হয়েছেন। মঙ্গলবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, বর্তমানে ৪ লাখ ৭১ হাজার ৯৫৭টি প্রবাসী পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।

তিনি জানান, সকাল ১০টা পর্যন্ত প্রবাসীদের মধ্যে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৮ হাজার ২৩৩ ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৫ লাখ ১২ হাজার ৯১৬ জন ইতোমধ্যে ভোট প্রদান সম্পন্ন করেছেন। এছাড়া ৫ লাখ ২ হাজার ৪৮৭ জন তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগের মাধ্যমে জমা দিয়েছেন, যার মধ্যে ৪ লাখ ১৯ হাজার ৯১৯টি ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে।

দেশের অভ্যন্তরে থাকা ভোটাররাও পোস্টাল ব্যালট পেয়েছেন। এ পর্যন্ত ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ৮০ হাজার ৮৪১ জন ব্যালট গ্রহণ করেছেন। ৫ লাখ ৩৪ হাজার ৩৭৬ ভোটার তাদের ভোট প্রদান করেছেন এবং ৫ লাখ ৪০৮ জন পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত ৩ লাখ ১০ হাজার ১৫৪টি ব্যালট গ্রহণ করেছেন।

সালীম আহমাদ খান বলেন, এবার দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচন: দেশে পৌঁছেছে ৪ লাখ ৭১ হাজার প্রবাসী ভোটের পোস্টাল ব্যালট

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসীরা ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হয়েছেন। মঙ্গলবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, বর্তমানে ৪ লাখ ৭১ হাজার ৯৫৭টি প্রবাসী পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।

তিনি জানান, সকাল ১০টা পর্যন্ত প্রবাসীদের মধ্যে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৮ হাজার ২৩৩ ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৫ লাখ ১২ হাজার ৯১৬ জন ইতোমধ্যে ভোট প্রদান সম্পন্ন করেছেন। এছাড়া ৫ লাখ ২ হাজার ৪৮৭ জন তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগের মাধ্যমে জমা দিয়েছেন, যার মধ্যে ৪ লাখ ১৯ হাজার ৯১৯টি ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে।

দেশের অভ্যন্তরে থাকা ভোটাররাও পোস্টাল ব্যালট পেয়েছেন। এ পর্যন্ত ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ৮০ হাজার ৮৪১ জন ব্যালট গ্রহণ করেছেন। ৫ লাখ ৩৪ হাজার ৩৭৬ ভোটার তাদের ভোট প্রদান করেছেন এবং ৫ লাখ ৪০৮ জন পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত ৩ লাখ ১০ হাজার ১৫৪টি ব্যালট গ্রহণ করেছেন।

সালীম আহমাদ খান বলেন, এবার দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ