ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে দেশের ৩০০টি নির্বাচনী আসনে মাঠে নামছেন ৬৫৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তারা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী অপরাধ তদন্ত ও তৎক্ষণাৎ বিচার কার্য পরিচালনা করবেন।
নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভোটগ্রহণের আগে দুই দিন, ভোটের দিন এবং পরবর্তী দুই দিন ম্যাজিস্ট্রেটরা সরাসরি ‘দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার, ১৯৭২’-এর অনুচ্ছেদ ৮৯ অনুযায়ী নির্বাচনী অপরাধ আমলে নেবেন।
ভোটকেন্দ্র দখল, ভোট দিতে বাধা, বিশৃঙ্খলা সৃষ্টিসহ অন্যান্য তফসিলি অপরাধের ক্ষেত্রে তারা ‘সামারি ট্রায়াল’ পরিচালনা করবেন। বিচারকদের সহকারী, স্টেনোগ্রাফার, জেলা প্রশাসনের যানবাহন ও পুলিশ নিরাপত্তা দেওয়া হয়েছে যাতে আইনি কার্যক্রম দ্রুততর হয়।
প্রতিটি আসনে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন এবং প্রতিটি মামলা দ্রুত নিষ্পত্তি করে ৭২ ঘণ্টার মধ্যে ইসি সচিবালয়ে প্রতিবেদন জমা দেবেন। নির্বাচন কমিশন আশা করছে, এই পদক্ষেপ নির্বাচনের স্বচ্ছতা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন