মাঘ মাসের শেষ সময় ঘনিয়ে আসায় রাজধানী ঢাকায় শীতের প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করেছে। কুয়াশা ও শিশির কমে গিয়ে প্রকৃতিতে বসন্তের আগমন স্পষ্ট হয়ে উঠছে। মঙ্গলবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিন সোমবার ছিল ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৭ শতাংশ।
আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানী ও আশপাশের এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫১ মিনিটে এবং আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৪ মিনিটে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন