ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঘরে বসেই জানুন ভোটকেন্দ্র ও বুথের তথ্য: চালু হলো ‘Smart Election Management BD’ অ্যাপ

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

ঘরে বসেই জানুন ভোটকেন্দ্র ও বুথের তথ্য: চালু হলো ‘Smart Election Management BD’ অ্যাপ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সুবিধার্থে ‘Smart Election Management BD’ নামে একটি বিশেষ মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপের মাধ্যমে ভোটাররা ঘরে বসেই নিজেদের ভোটকেন্দ্র, বুথ নম্বর এবং কেন্দ্রের অবস্থানসহ বিস্তারিত তথ্য জানতে পারবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটারদের হয়রানি কমানো এবং তথ্য সহজলভ্য করার লক্ষ্যে অ্যাপটি চালু করা হয়েছে। অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে বিনামূল্যে পাওয়া যাচ্ছে।

এই অ্যাপ ব্যবহার করে ভোটাররা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর এবং জন্ম তারিখ দিয়ে নিজেদের নির্ধারিত ভোটকেন্দ্রের নাম, কেন্দ্র নম্বর, ঠিকানা এবং ভোট দেওয়ার ক্রমিক নম্বর জানতে পারবেন। পাশাপাশি ভোটকেন্দ্রের জিও লোকেশন, কেন্দ্রের ভবনের ছবি, নিজের অবস্থান থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব এবং ম্যাপও দেখা যাবে, যা ভোটের দিন কেন্দ্র খুঁজে পেতে সহায়ক হবে।

এছাড়া অ্যাপটিতে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তথ্য, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা, নির্বাচন সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা এবং ফলাফল সম্পর্কিত তথ্যও পাওয়া যাবে।

সাধারণত গ্রামীণ এলাকায় ভোটাররা নিজ নিজ ভোটকেন্দ্র সম্পর্কে আগে থেকেই অবগত থাকলেও বড় শহর ও মহানগর এলাকায় কেন্দ্র পরিবর্তনের কারণে অনেক ভোটার বিভ্রান্তিতে পড়েন। নতুন ভোটারদের ক্ষেত্রেও ভোটকেন্দ্র খুঁজে পাওয়া একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই অ্যাপের মাধ্যমে এসব সমস্যার সমাধান হবে বলে আশা করছে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচন কমিশনের আশা, এই অ্যাপ ভোটারদের অংশগ্রহণ সহজ করবে এবং নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও তথ্যভিত্তিক করবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঘরে বসেই জানুন ভোটকেন্দ্র ও বুথের তথ্য: চালু হলো ‘Smart Election Management BD’ অ্যাপ

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সুবিধার্থে ‘Smart Election Management BD’ নামে একটি বিশেষ মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপের মাধ্যমে ভোটাররা ঘরে বসেই নিজেদের ভোটকেন্দ্র, বুথ নম্বর এবং কেন্দ্রের অবস্থানসহ বিস্তারিত তথ্য জানতে পারবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটারদের হয়রানি কমানো এবং তথ্য সহজলভ্য করার লক্ষ্যে অ্যাপটি চালু করা হয়েছে। অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে বিনামূল্যে পাওয়া যাচ্ছে।

এই অ্যাপ ব্যবহার করে ভোটাররা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর এবং জন্ম তারিখ দিয়ে নিজেদের নির্ধারিত ভোটকেন্দ্রের নাম, কেন্দ্র নম্বর, ঠিকানা এবং ভোট দেওয়ার ক্রমিক নম্বর জানতে পারবেন। পাশাপাশি ভোটকেন্দ্রের জিও লোকেশন, কেন্দ্রের ভবনের ছবি, নিজের অবস্থান থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব এবং ম্যাপও দেখা যাবে, যা ভোটের দিন কেন্দ্র খুঁজে পেতে সহায়ক হবে।

এছাড়া অ্যাপটিতে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তথ্য, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা, নির্বাচন সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা এবং ফলাফল সম্পর্কিত তথ্যও পাওয়া যাবে।

সাধারণত গ্রামীণ এলাকায় ভোটাররা নিজ নিজ ভোটকেন্দ্র সম্পর্কে আগে থেকেই অবগত থাকলেও বড় শহর ও মহানগর এলাকায় কেন্দ্র পরিবর্তনের কারণে অনেক ভোটার বিভ্রান্তিতে পড়েন। নতুন ভোটারদের ক্ষেত্রেও ভোটকেন্দ্র খুঁজে পাওয়া একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই অ্যাপের মাধ্যমে এসব সমস্যার সমাধান হবে বলে আশা করছে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচন কমিশনের আশা, এই অ্যাপ ভোটারদের অংশগ্রহণ সহজ করবে এবং নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও তথ্যভিত্তিক করবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ