ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চবিতে ‘একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম শুভ
মাহিদুল ইসলাম শুভ
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

চবিতে ‘একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ছবি: 'একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড’ বিষয়ক কর্মশালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (HEAT) প্রকল্পের একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড (এটিএফ)-এর যৌথ উদ্যোগে দ্বিতীয় পর্যায়ের ‘সাব-প্রজেক্ট প্রস্তাবনা লিখন’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২টা থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন HEAT প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন চবি আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।

কর্মশালায় বক্তারা উচ্চশিক্ষার মানোন্নয়ন ও গবেষণার প্রসারে সাব-প্রজেক্ট প্রস্তাবনা তৈরির বিভিন্ন কারিগরি দিক ও কৌশল তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহাদাত হোছাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও গবেষকগণ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ডের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এ সময় শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অনুষ্ঠানের প্রধান অতিথি HEAT প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান।

সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, “গবেষণায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দারুণভাবে এগিয়ে যাচ্ছে। গত বছরও HEAT প্রকল্পের আওতায় আমাদের অনেক শিক্ষক অনুদান পেয়েছেন। আশা করি, এ বছর এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে।” তিনি শিক্ষকদের গবেষণায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং কর্মশালা আয়োজনের জন্য আইকিউএসি কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান কর্মশালায় অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, HEAT প্রকল্পে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবারও দারুণভাবে সাড়া দেবে এবং গবেষণায় নতুন চমক সৃষ্টি করবে বলে তিনি প্রত্যাশা করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চবিতে ‘একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ