ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মিয়ার বাজার ফাজিল মাদরাসার ভিপিসহ দুই শিক্ষার্থী পেলেন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর গুরুত্বপূর্ণ দায়িত্ব

ইকবাল হোসাইন কামালী
ইকবাল হোসাইন কামালী
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

মিয়ার বাজার ফাজিল মাদরাসার ভিপিসহ দুই শিক্ষার্থী পেলেন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর গুরুত্বপূর্ণ দায়িত্ব
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন মিয়ার বাজার ফাজিল মাদরাসার ভিপিসহ দুই শিক্ষার্থী

মাদরাসা শিক্ষার্থীদের নেতৃত্ব, যোগ্যতা ও সাংগঠনিক সক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মিয়ার বাজার ফাজিল মাদরাসার দুই কৃতী শিক্ষার্থী। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত হয়ে তারা নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের অগ্রযাত্রায় ইতিবাচক বার্তা দিয়েছেন।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২১নং ওয়ার্ড শাখার ২০২৫–২৬ সেশনের কাউন্সিল অধিবেশনে মিয়ার বাজার ফাজিল মাদরাসার বর্তমান ভিপি ইকবাল হোসাইন কামালীকে অর্থ সম্পাদক এবং একই মাদরাসার শিক্ষার্থী নুরুল ইসলামকে সহ প্রশিক্ষণ সম্পাদক হিসেবে সর্বসম্মতিক্রমে মনোনীত করা হয়।

গত ৬ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার, বাদ মাগরিব সংগঠনের সিলেট বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে মহানগর পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দায়িত্ব অর্পণ করা হয়। কাউন্সিল অধিবেশনে মাদরাসার ভিপি পর্যায়ের একজন শিক্ষার্থীর মহানগর সংগঠনে দায়িত্বপ্রাপ্তি বিশেষভাবে প্রশংসিত হয় এবং এটি মাদরাসা শিক্ষার ইতিবাচক ভূমিকার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়।

দায়িত্বপ্রাপ্ত এই দুই শিক্ষার্থী দীর্ঘদিন ধরে তালামীযে ইসলামিয়ার দাওয়াতি কার্যক্রম, সাংগঠনিক কার্যক্রম ও প্রশিক্ষণমূলক প্রোগ্রামে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। তাদের নেতৃত্বগুণ, শৃঙ্খলাবোধ, আদর্শিক দৃঢ়তা এবং সাংগঠনিক অভিজ্ঞতার ভিত্তিতেই মহানগর পর্যায়ের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদের ওপর অর্পণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ জানান।

এ বিষয়ে মিয়ার বাজার ফাজিল মাদরাসার অধ্যক্ষের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি সন্তোষ ও গর্ব প্রকাশ করে বলেন, “আমাদের কোনো শিক্ষার্থী যখন নৈতিকতা, আদর্শ ও যোগ্যতার ভিত্তিতে ভালো কাজে সম্পৃক্ত হয়ে দায়িত্বশীল জায়গায় পৌঁছে, তখন সেটি আমাদের জন্য পরম আনন্দ ও গর্বের বিষয়। আমরা বিশ্বাস করি, মাদরাসা শিক্ষা শুধু পাঠ্যজ্ঞানেই সীমাবদ্ধ নয়; এখান থেকে গড়ে ওঠা শিক্ষার্থীরা নেতৃত্ব, শৃঙ্খলা ও সমাজসেবার ক্ষেত্রেও দক্ষতার স্বাক্ষর রাখতে পারে।”

অধ্যক্ষ আরও বলেন, “আলহামদুলিল্লাহ, মিয়ার বাজার ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা আজ শুধু ওয়ার্ড বা মহানগর পর্যায়ের দায়িত্বেই সীমাবদ্ধ নয়। ইতোমধ্যে আমাদের মাদরাসার ছাত্ররা তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরের সভাপতির দায়িত্ব পালন করেছে এবং কেন্দ্রীয় পর্যায়েও গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব আঞ্জাম দিচ্ছে। এটি আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্য ও আদর্শিক শিক্ষার বাস্তব প্রতিফলন।”

তিনি আশা প্রকাশ করে বলেন, ইকবাল হোসাইন কামালী ও নুরুল ইসলাম তাদের ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করে সংগঠন ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাদের এই অগ্রযাত্রা আগামী দিনের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ বলেন, মাদরাসার বর্তমান ভিপি হিসেবে দায়িত্ব পালন করা ইকবাল হোসাইন কামালী তার অভিজ্ঞতা ও দায়িত্বশীলতার মাধ্যমে সংগঠনের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সক্ষম হবেন। অপরদিকে সহ প্রশিক্ষণ সম্পাদক হিসেবে নুরুল ইসলাম সাংগঠনিক প্রশিক্ষণ কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা প্রত্যাশা করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মিয়ার বাজার ফাজিল মাদরাসার ভিপিসহ দুই শিক্ষার্থী পেলেন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর গুরুত্বপূর্ণ দায়িত্ব

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ