ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কালিয়াকৈরে ট্রাকচাপায় নারী পোশাক শ্রমিক নিহত

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পল্লী বিদ্যুৎ লাসানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত শ্রমিকের নাম মনিফা খাতুন (৩২)। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার ফটিকখালী গ্রামের রনি ইসলামের স্ত্রী। মনিফা স্থানীয় লিবার্টি নিটওয়্যার লিমিটেড কারখানায় কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কারখানায় যাওয়ার উদ্দেশ্যে মনিফা খাতুন মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় তিনি সড়ক বিভাজকের (ডিভাইডার) ওপর দিয়ে লাফ দিয়ে পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে চলন্ত একটি ট্রাকের নিচে পড়ে যান। ট্রাকের পেছনের চাকা তার শরীরের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

​দুর্ঘটনার খবর পেয়ে গাজীপুর জেলা ট্রাফিক পুলিশ ও নাওজোর হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে গেছে।

নাওজোর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন জানান, “সংবাদ পাওয়ামাত্রই আমরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করি এবং ঘাতক ট্রাকটি জব্দ করি। নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

কালিয়াকৈরে ট্রাকচাপায় নারী পোশাক শ্রমিক নিহত

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পল্লী বিদ্যুৎ লাসানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত শ্রমিকের নাম মনিফা খাতুন (৩২)। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার ফটিকখালী গ্রামের রনি ইসলামের স্ত্রী। মনিফা স্থানীয় লিবার্টি নিটওয়্যার লিমিটেড কারখানায় কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কারখানায় যাওয়ার উদ্দেশ্যে মনিফা খাতুন মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় তিনি সড়ক বিভাজকের (ডিভাইডার) ওপর দিয়ে লাফ দিয়ে পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে চলন্ত একটি ট্রাকের নিচে পড়ে যান। ট্রাকের পেছনের চাকা তার শরীরের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

​দুর্ঘটনার খবর পেয়ে গাজীপুর জেলা ট্রাফিক পুলিশ ও নাওজোর হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে গেছে।

নাওজোর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন জানান, “সংবাদ পাওয়ামাত্রই আমরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করি এবং ঘাতক ট্রাকটি জব্দ করি। নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ