চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বার্ষিক প্রকাশনা ম্যাগাজিন 'প্রতীতি'এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান আজ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। সরকারি কলেজে প্রশাসনিক ভবনের এফ এফ হলে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর ফারজানা কেতকী, শিক্ষক পরিষদের সম্পাদক সফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ এই প্রকাশনাটিকে বাংলা বিভাগের একটি অনন্য মাইলফলক হিসেবে অভিহিত করেন। কলেজ ম্যাগাজিনটিতে শিক্ষক-শিক্ষার্থীদের স্বরচিত কবিতা, ছোটগল্প, প্রবন্ধ এবং সাহিত্যের বিভিন্ন গবেষণাধর্মী লেখা স্থান পেয়েছে। চুয়াডাঙ্গা সরকারি কলেজের বার্ষিক ম্যাগাজিন 'প্রতীতি' এর সম্পাদনা করেন সহযোগী অধ্যাপক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাইফ এবং সদস্য হিসাবে ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক মাহমুদুল হাসান সুনম ও বাংলা বিভাগের প্রভাষক মাসুদ আলম।
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন