নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৭–এর সন্তান হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন। তিনি বলেছেন, এ এলাকার মানুষের সঙ্গেই তাঁর শৈশব, পারিবারিক জীবন ও স্মৃতি জড়িয়ে আছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর মিরপুর ইসিবি চত্বরের একটি নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বলেন, তিনি শিশু বয়স থেকে এই এলাকায় বড় হয়েছেন, তাঁর ও তাঁর ভাইয়ের সন্তানদের জন্মও এই এলাকায় এবং তাঁদের বিয়েও এখানেই হয়েছে। তাই এলাকার সন্তান হিসেবে মা-বোন ও ভাইদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইছেন।
পথসভার মঞ্চে উঠে নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানানোর পর বিকেল ৩টা ৩৭ মিনিটে তিনি বক্তব্য শুরু করেন। তিনি বলেন, এটি একটি নির্বাচনী পথসভা এবং মানুষের চলাচলের রাস্তার ওপর হওয়ায় তিনি বক্তব্য দীর্ঘ করবেন না।
ঢাকাকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে তারেক রহমান বলেন, এমন একটি ঢাকা গড়তে চান যেখানে মা-বোনেরা যেকোনো সময় নিরাপদে চলাচল করতে পারবেন এবং মানুষ নিরাপদ পরিবেশে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারবে।
তিনি আরও বলেন, আগামী ১২ তারিখে বিএনপি সরকার গঠন করতে পারলে ঢাকা শহরে ৪০টি খেলার মাঠ তৈরি করা হবে। পাশাপাশি ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত সড়ক প্রশস্ত করারও অঙ্গীকার করেন তিনি।
বক্তব্যের শেষভাগে তারেক রহমান আবারও বিনীতভাবে অনুরোধ জানিয়ে বলেন, ১২ তারিখে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন