ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চট্টগ্রাম বন্দরে ধর্মঘট: হার্ডলাইনে সরকার, বেশ কয়েকজন গ্রেপ্তার

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রাম বন্দরে ধর্মঘট: হার্ডলাইনে সরকার, বেশ কয়েকজন গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরের বর্তমান অচলাবস্থা নিরসনে সরকার কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন।

উপদেষ্টা জানান, কতিপয় ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে পুরো চট্টগ্রাম বন্দরকে জিম্মি করার অপচেষ্টা চালাচ্ছে, যা দেশের অর্থনীতির জন্য হুমকিস্বরূপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

বন্দরের উন্নয়ন ও বিনিয়োগ প্রসঙ্গে সাখাওয়াত হোসেন জানান, দুবাইভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড প্রধান উপদেষ্টাকে একটি চিঠি দিয়েছে। প্রতিষ্ঠানটি বন্দরের চুক্তি সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য আরও সময় চেয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনে নির্বাচনের পরেও এই আলোচনা বা নেগোসিয়েশন অব্যাহত থাকবে।

চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং পণ্য খালাস প্রক্রিয়া সচল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বন্দর কর্তৃপক্ষকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চট্টগ্রাম বন্দরে ধর্মঘট: হার্ডলাইনে সরকার, বেশ কয়েকজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চট্টগ্রাম বন্দরের বর্তমান অচলাবস্থা নিরসনে সরকার কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন।

উপদেষ্টা জানান, কতিপয় ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে পুরো চট্টগ্রাম বন্দরকে জিম্মি করার অপচেষ্টা চালাচ্ছে, যা দেশের অর্থনীতির জন্য হুমকিস্বরূপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

বন্দরের উন্নয়ন ও বিনিয়োগ প্রসঙ্গে সাখাওয়াত হোসেন জানান, দুবাইভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড প্রধান উপদেষ্টাকে একটি চিঠি দিয়েছে। প্রতিষ্ঠানটি বন্দরের চুক্তি সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য আরও সময় চেয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনে নির্বাচনের পরেও এই আলোচনা বা নেগোসিয়েশন অব্যাহত থাকবে।

চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং পণ্য খালাস প্রক্রিয়া সচল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বন্দর কর্তৃপক্ষকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ