ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

টঙ্গী'তে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল মা-ছেলের

মোঃ মেহেদি হাসান সোহাগ
মোঃ মেহেদি হাসান সোহাগ
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

টঙ্গী'তে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল মা-ছেলের
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কেটে এক মা ও তার দুই বছরের ছেলে মর্মান্তিকভাবে মারা গেছেন। শনিবার (৭ জানুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন জান্নাত (৩৫) এবং তার ছেলে জুনায়েদ। জান্নাত লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার হার্ট গ্রামের ইমাম হোসেনের মেয়ে। তিনি স্বামী ও সন্তানসহ টঙ্গীর তিস্তার গেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহতের নানা দেলোয়ার হোসেন জানিয়েছেন, শুক্রবার রাতে জান্নাতের স্বামীর সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে মারধর করা হয়। খবর পেয়ে পরিবারের লোকজন জান্নাতকে নিতে গেলে তাকে দেওয়া হয়নি। শনিবার সকালে স্বামী কাজে চলে যাওয়ার পর জান্নাত সন্তানসহ বাসা থেকে বের হয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, মা ও ছেলে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

টঙ্গী'তে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল মা-ছেলের

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

গাজীপুরের টঙ্গীতে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কেটে এক মা ও তার দুই বছরের ছেলে মর্মান্তিকভাবে মারা গেছেন। শনিবার (৭ জানুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন জান্নাত (৩৫) এবং তার ছেলে জুনায়েদ। জান্নাত লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার হার্ট গ্রামের ইমাম হোসেনের মেয়ে। তিনি স্বামী ও সন্তানসহ টঙ্গীর তিস্তার গেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহতের নানা দেলোয়ার হোসেন জানিয়েছেন, শুক্রবার রাতে জান্নাতের স্বামীর সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে মারধর করা হয়। খবর পেয়ে পরিবারের লোকজন জান্নাতকে নিতে গেলে তাকে দেওয়া হয়নি। শনিবার সকালে স্বামী কাজে চলে যাওয়ার পর জান্নাত সন্তানসহ বাসা থেকে বের হয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, মা ও ছেলে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ