ইদানীংকালে দেশের সবচেয়ে বড় কর্মযজ্ঞ হিসেবে পরিচিতি পেতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই নির্বাচনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন। এছাড়া সারা দেশে মোট ১ হাজার ২২০ জন তৃতীয় লিঙ্গের ভোটার নিবন্ধিত হয়েছেন। নারী ও পুরুষ ভোটারের সংখ্যার মধ্যে ব্যবধান বেশ কম হওয়ায় নির্বাচনে নারী ভোটারদের অংশগ্রহণ জয়-পরাজয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আসনভিত্তিক ভোটার সংখ্যার বিচারে এবার বড় ধরনের পার্থক্য দেখা গেছে। দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ঝালকাঠি-১ আসনে সবচেয়ে কম ভোটার রয়েছেন, যার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন। অন্যদিকে গাজীপুর-২ আসনে ভোটারের চাপ সবচেয়ে বেশি; এই আসনে মোট ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন ভোটার রয়েছেন।
বিশাল এই ভোটার বাহিনীর ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে নির্বাচন কমিশন প্রায় ৮ লাখ দক্ষ কর্মকর্তা নিয়োগ করেছে। ভোটের দিন এবং এর আগে-পরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি, র্যাব ও আনসারসহ বিভিন্ন বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য মোতায়েন করা হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়াই এখন কমিশনের মূল চ্যালেঞ্জ।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন