ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভোটারদের নগদ অর্থ দিচ্ছে প্রভাবশালী দলগুলো: টিআইবি

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

ভোটারদের নগদ অর্থ দিচ্ছে প্রভাবশালী দলগুলো: টিআইবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রভাবশালী রাজনৈতিক দলগুলো ভোটারদের প্রভাবিত করতে নগদ অর্থ প্রদান করছে বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “নির্বাচন ও গণভোট একই দিনে সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব, তবে এতে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও নিরপেক্ষ ভূমিকা জরুরি। আমরা মনে করি, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশে এই গণভোটের বিশেষ গুরুত্ব রয়েছে।”

নির্বাচন পর্যবেক্ষণে পাওয়া কিছু উদ্বেগজনক চিত্র তুলে ধরে টিআইবি জানায়, ভোটার তালিকায় তিন দফা হালনাগাদ করা হলেও কিছু আসনে অস্বাভাবিকভাবে নতুন ভোটার ও ভোটার মাইগ্রেশন দেখা গেছে, যা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অভিযোগ ও উদ্বেগ রয়েছে। এছাড়া সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশনে এ নিয়ে ১ হাজার ১৮৫টি দাবি-আপত্তি জমা পড়লেও অনেক ক্ষেত্রে জনমতকে উপেক্ষা করার অভিযোগ পাওয়া গেছে।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে ইফতেখারুজ্জামান বলেন, “সরকার মুক্ত গণমাধ্যমের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে ‘বাংলাদেশ টাইমস’ নামের একটি সংবাদমাধ্যমের সংবাদকর্মীদের তুলে নেওয়ার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার ওপর বড় আঘাত। এটি আমাদের গণতান্ত্রিক অঙ্গীকারের পরিপন্থী।”

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নতুন নিবন্ধিত কিছু রাজনৈতিক দলের যোগ্যতা ও মাঠপর্যায়ের তথ্য যাচাই-বাছাই না করেই নিবন্ধন দেওয়ায় বিতর্ক সৃষ্টি হয়েছে। এছাড়া প্রতীক বরাদ্দের ক্ষেত্রে কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, প্রার্থীদের দাখিলকৃত হলফনামার তথ্যের যথার্থতা এবং সম্পদের উৎস যাচাই করার জন্য নির্বাচন কমিশন, দুদক ও এনবিআর-এর প্রতি আহ্বান জানিয়েছে টিআইবি।

অনুষ্ঠানে টিআইবির উপদেষ্টা ড. সুমাইয়া খায়ের, পরিচালক (আউটরিচ) মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং গবেষণা বিভাগের পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান ও মাহফুজুল হক উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভোটারদের নগদ অর্থ দিচ্ছে প্রভাবশালী দলগুলো: টিআইবি

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ