দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে কার্ভাড ভ্যানের সংঘর্ষে ভ্যানচালকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালক আহত হয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে পৌর শহরের আজাদমোড় এলাকায় ইসলামী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল-আমিন (৪০) সৈয়দপুরের ওয়াবদা মোড় এলাকার বাসিন্দা। আহত ভ্যানচালক আমিনুল ইসলাম (৪২) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে দিনাজপুরগামী লেনের পাশে মালবোঝাই একটি ট্রাক দাঁড় করিয়ে নষ্ট চাকা মেরামত করছিলেন ট্রাকচালক ও তাঁর সহকারী। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি কার্ভাড ভ্যান ট্রাকটিকে ধাক্কা দিলে ভয়াবহ সংঘর্ষ ঘটে। এতে ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও তাঁর সহকারী ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করেন। আহত চালককে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ট্রাক ও কার্ভাড ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন