ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

‎গাজীপুরের গাছায় ২০ লাখ টাকা চাঁদা দাবি, চাঁদা না পেয়ে মুফতির বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা

মোঃ মেহেদি হাসান সোহাগ
মোঃ মেহেদি হাসান সোহাগ
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

‎গাজীপুরের গাছায় ২০ লাখ টাকা চাঁদা দাবি, চাঁদা না পেয়ে মুফতির বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা
ছবি: সংগৃহীত

গাজীপুর জেলার গাছা থানা এলাকায় জমি কেনা–বিক্রয়কে কেন্দ্র করে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, কলমেশ্বর এলাকার বাসিন্দা আহজ্ব মুফতি আব্দুল কাদের মোল্লা ৫ মাস আগে একটি জমি ক্রয় করেন। ক্রয়ের পর থেকেই সেই জমি ওয়ালা ইস্যুতে স্থানীয়দের একটি কিশোর গ্যাং-এর সদস্য মোঃ জয় মণ্ডল তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি ও চাপ প্রয়োগ করা হয়।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে জয় মণ্ডলের নেতৃত্বে প্রায় ৯–১০ জন দেশীয় অস্ত্র (দা, চাপাতি, রামদা, লোহার রড) নিয়ে আব্দুল কাদের মোল্লার বাসভবনে হামলা চালায়। তারা বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে মুফতির ছেলে সাইফুল্লাহ বাধা দেন। উত্তেজনার এক পর্যায়ে জয় মণ্ডল সাইফুল্লাহকে রামদা দিয়ে আঘাত করা চেষ্টা করেন, তবে তিনি বাড়ির ছাদে উঠে প্রাণ রক্ষা করেন।

এই হামলায় সন্ত্রাসীরা ঘরের গ্যারেজে থাকা একটি টয়োটা নোহা স্কয়ার (ঢাকা মেট্রো–চ ৫২–২৮৬১) গাড়ি লোহার রড দিয়ে পিটিয়ে দুমড়ে মুচড়ে দেয়, যার ফলে প্রায় ৩ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে মুফতি দাবি করেছেন।

ভুক্তভোগী মুফতি আব্দুল কাদের মোল্লা অভিযোগ করেন, সন্ত্রাসীরা প্রকাশ্যে তাকে ও তাঁর পরিবারকে খুনের হুমকি দিয়ে চলে গেছে। তিনি বলেন, “এ অঞ্চলে মাদক ও কিশোর গ্যাং-এর দৌরাত্ম্য এতটাই বেড়ে গেছে যে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এখন শূন্যের কোঠায় পৌঁছেছে।”

স্থানীয় প্রতক্ষদর্শীরা মন্তব্য করেছেন, দিনের আলোয় জনবসতিপূর্ণ এলাকায় হামলার ঘটনার পরও কেন সন্ত্রাসীরা ধরাছোঁয়ার বাইরে আছে তা বড় প্রশ্ন। তারা মনে করছেন, পুলিশ কি এসব গ্যাং-এর কাছে অসহায়?

গাছা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান ঘটনার বিষয়ে জানিয়েছেন, এই মামলায় আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

‎গাজীপুরের গাছায় ২০ লাখ টাকা চাঁদা দাবি, চাঁদা না পেয়ে মুফতির বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

গাজীপুর জেলার গাছা থানা এলাকায় জমি কেনা–বিক্রয়কে কেন্দ্র করে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, কলমেশ্বর এলাকার বাসিন্দা আহজ্ব মুফতি আব্দুল কাদের মোল্লা ৫ মাস আগে একটি জমি ক্রয় করেন। ক্রয়ের পর থেকেই সেই জমি ওয়ালা ইস্যুতে স্থানীয়দের একটি কিশোর গ্যাং-এর সদস্য মোঃ জয় মণ্ডল তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি ও চাপ প্রয়োগ করা হয়।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে জয় মণ্ডলের নেতৃত্বে প্রায় ৯–১০ জন দেশীয় অস্ত্র (দা, চাপাতি, রামদা, লোহার রড) নিয়ে আব্দুল কাদের মোল্লার বাসভবনে হামলা চালায়। তারা বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে মুফতির ছেলে সাইফুল্লাহ বাধা দেন। উত্তেজনার এক পর্যায়ে জয় মণ্ডল সাইফুল্লাহকে রামদা দিয়ে আঘাত করা চেষ্টা করেন, তবে তিনি বাড়ির ছাদে উঠে প্রাণ রক্ষা করেন।

এই হামলায় সন্ত্রাসীরা ঘরের গ্যারেজে থাকা একটি টয়োটা নোহা স্কয়ার (ঢাকা মেট্রো–চ ৫২–২৮৬১) গাড়ি লোহার রড দিয়ে পিটিয়ে দুমড়ে মুচড়ে দেয়, যার ফলে প্রায় ৩ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে মুফতি দাবি করেছেন।

ভুক্তভোগী মুফতি আব্দুল কাদের মোল্লা অভিযোগ করেন, সন্ত্রাসীরা প্রকাশ্যে তাকে ও তাঁর পরিবারকে খুনের হুমকি দিয়ে চলে গেছে। তিনি বলেন, “এ অঞ্চলে মাদক ও কিশোর গ্যাং-এর দৌরাত্ম্য এতটাই বেড়ে গেছে যে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এখন শূন্যের কোঠায় পৌঁছেছে।”

স্থানীয় প্রতক্ষদর্শীরা মন্তব্য করেছেন, দিনের আলোয় জনবসতিপূর্ণ এলাকায় হামলার ঘটনার পরও কেন সন্ত্রাসীরা ধরাছোঁয়ার বাইরে আছে তা বড় প্রশ্ন। তারা মনে করছেন, পুলিশ কি এসব গ্যাং-এর কাছে অসহায়?

গাছা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান ঘটনার বিষয়ে জানিয়েছেন, এই মামলায় আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ