ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সাতকানিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ১, দুইনলা বন্দুক ও কার্তুজ উদ্ধার

ছবি: অভিযানে গ্রেপ্তারকৃত আসামী ও উদ্ধারকৃত অস্ত্র

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সেনাবাহিনীর পৃথক অভিযানে তিন হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে একটি বসতঘর তল্লাশি করে দেশীয় তৈরি একটি দুইনলা বন্দুক ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. কামাল প্রকাশ পিচ্চি কামাল (৩৫)। তিনি লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ আহমদের ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন ইফানার নেতৃত্বে ক্যাপ্টেন সাব্বির আহম্মেদ সানি, লেফটেন্যান্ট সাদ ও লেফটেন্যান্ট মিথুনসহ ৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির একটি টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে পিচ্চি কামালের বসতঘরে তল্লাশি চালিয়ে তিন হাজার ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে অভিযানের পরিধি বাড়িয়ে একই এলাকার মো. রাকিবের বসতঘর তল্লাশি করা হলে সেখানে দেশীয় তৈরি একটি দুইনলা বন্দুক ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় রাকিব বসতঘরে উপস্থিত না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। রাকিব ঢেমশা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ জানান, উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবাসহ গ্রেপ্তারকৃত কামালকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামি রাকিবকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং অপরাধ দমনে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সাতকানিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ১, দুইনলা বন্দুক ও কার্তুজ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সেনাবাহিনীর পৃথক অভিযানে তিন হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে একটি বসতঘর তল্লাশি করে দেশীয় তৈরি একটি দুইনলা বন্দুক ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. কামাল প্রকাশ পিচ্চি কামাল (৩৫)। তিনি লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ আহমদের ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন ইফানার নেতৃত্বে ক্যাপ্টেন সাব্বির আহম্মেদ সানি, লেফটেন্যান্ট সাদ ও লেফটেন্যান্ট মিথুনসহ ৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির একটি টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে পিচ্চি কামালের বসতঘরে তল্লাশি চালিয়ে তিন হাজার ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে অভিযানের পরিধি বাড়িয়ে একই এলাকার মো. রাকিবের বসতঘর তল্লাশি করা হলে সেখানে দেশীয় তৈরি একটি দুইনলা বন্দুক ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় রাকিব বসতঘরে উপস্থিত না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। রাকিব ঢেমশা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ জানান, উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবাসহ গ্রেপ্তারকৃত কামালকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামি রাকিবকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং অপরাধ দমনে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ