সারাদেশের নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে নৌযান চলাচলে বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
আবহওয়া অফিসের বার্তায় বলা হয়েছে, নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা বিরাজ করতে পারে। এর ফলে দৃষ্টিসীমা (Visibility) ৬০০ মিটার বা তারও নিচে নেমে আসার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে চলাচলকারী সব ধরনের নৌযানকে অত্যন্ত সাবধানতার সাথে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। তবে কুয়াশার এই মাত্রায় বর্তমানে কোনো বিশেষ সতর্ক সংকেত দেখানোর প্রয়োজন নেই বলে স্পষ্ট করেছে সংস্থাটি।
শীতকালীন এই সময়ে ঘন কুয়াশার কারণে প্রায়ই ফেরি ও লঞ্চ চলাচল ব্যাহত হয়। তাই নদীপথে যাতায়াতের আগে সংশ্লিষ্ট ঘাট বা কর্তৃপক্ষের কাছ থেকে বর্তমান পরিস্থিতি জেনে নেওয়া নিরাপদ।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন