শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত ‘ইনকিলাব মঞ্চ’ শনিবার নতুন কর্মসূচি ঘোষণার প্রতিশ্রুতি দিয়ে শাহবাগ মোড় ত্যাগ করেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সংগঠনের পক্ষ থেকে এই ঘোষণা আসার পর আন্দোলনকারীরা এলাকা ছেড়ে চলে যান।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ওই রাতে আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, সংগঠনের নীতিনির্ধারণী ফোরামে আলোচনার পর শনিবার পরবর্তী কর্মসূচি জানানো হবে এবং সেই অনুযায়ী সামনের দিনগুলোতে পদক্ষেপ নেওয়া হবে। শাহবাগ ত্যাগের সময় আন্দোলনকারীদের সঙ্গে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক ইবনে সৈকত উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হাদি হত্যার বিচার ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে শুক্রবার দিনভর শাহবাগ এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। আজ শনিবার তাদের নতুন কোনো সমাবেশের ঘোষণা আসে কি না, সেদিকেই এখন সবার নজর।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন