ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রাজধানীর গুলশানে এডিসিকে মারধর: পাঁচ ব্যবসায়ী গ্রেফতার

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীর গুলশানে এডিসিকে মারধর: পাঁচ ব্যবসায়ী গ্রেফতার

রাজধানীর গুলশানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাহফুজ্জামান সরকারকে মারধরের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে গুলশান পুলিশ প্লাজার পেছনে হাতিরঝিল প্রকল্পের একটি ব্রিজের ওপর এই হামলার ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা সবাই পেশায় ব্যবসায়ী বলে নিশ্চিত করেছে হাতিরঝিল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার রাতে ডিউটি শেষে সিভিল পোশাকে নিজের গাড়িতে করে বাসায় ফিরছিলেন এডিসি মাহফুজ্জামান সরকার। পথে পুলিশ প্লাজার কাছে গাড়িতে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কয়েকজন ব্যক্তির সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই ব্যক্তিরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। হামলার শিকার পুলিশ কর্মকর্তা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, গ্রেফতারকৃতদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। ঘটনার আগে তাঁরা একটি ক্লাব থেকে বের হয়েছিলেন এবং গাড়ি চালানো নিয়ে বিতণ্ডার জেরেই এই হামলা চালান। এই ঘটনায় হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও অন্যান্য তথ্য যাচাইয়ের মাধ্যমে ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রাজধানীর গুলশানে এডিসিকে মারধর: পাঁচ ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রাজধানীর গুলশানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাহফুজ্জামান সরকারকে মারধরের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে গুলশান পুলিশ প্লাজার পেছনে হাতিরঝিল প্রকল্পের একটি ব্রিজের ওপর এই হামলার ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা সবাই পেশায় ব্যবসায়ী বলে নিশ্চিত করেছে হাতিরঝিল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার রাতে ডিউটি শেষে সিভিল পোশাকে নিজের গাড়িতে করে বাসায় ফিরছিলেন এডিসি মাহফুজ্জামান সরকার। পথে পুলিশ প্লাজার কাছে গাড়িতে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কয়েকজন ব্যক্তির সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই ব্যক্তিরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। হামলার শিকার পুলিশ কর্মকর্তা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, গ্রেফতারকৃতদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। ঘটনার আগে তাঁরা একটি ক্লাব থেকে বের হয়েছিলেন এবং গাড়ি চালানো নিয়ে বিতণ্ডার জেরেই এই হামলা চালান। এই ঘটনায় হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও অন্যান্য তথ্য যাচাইয়ের মাধ্যমে ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ