ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় সহকারী রাজস্ব কর্মকর্তা জুনায়েদ সাকীর মৃত্যু, মিনি ট্রাক ও সিএনজি জব্দ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী রাজস্ব কর্মকর্তা জুনায়েদ সাকী (৩৮) নিহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে মহাদেবপুর থানাধীন উত্তরগ্রাম ইউনিয়নের নওগাঁ–মহাদেবপুর সড়কের ১৩ মাইল ও মোল্লা কুড়ি এলাকার মাঝামাঝি উত্তরগ্রাম তাওয়েল ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ থেকে মহাদেবপুরগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মহাদেবপুর থেকে নওগাঁগামী একটি এসএমএল মিনি পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় সিএনজি চালক মো. জাহাঙ্গীর (পিতা: অজ্ঞাত, সাং: শেখপুর তালতলী, বোয়ালিয়া ইউনিয়ন, নওগাঁ সদর)সহ কয়েকজন যাত্রী আহত হন।

আহতদের মধ্যে কোমল (৩৮), পিতা: মাংরা, সাং: দেওয়ানপুর, থানা: মহাদেবপুর, জেলা: নওগাঁ—কে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছাড়পত্র দেওয়া হয়।

দুর্ঘটনার পর মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মিনি ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও অন্যান্য উপাত্ত বিশ্লেষণ করে তদন্তকালে জানা যায়, ওই দুর্ঘটনায় গুরুতর আহত যাত্রী ছিলেন জুনায়েদ সাকী (৩৮)। তিনি ঢাকা এয়ারপোর্ট কাস্টমসে কর্মরত একজন সরকারি সহকারী রাজস্ব কর্মকর্তা। তার পিতা মনজুরুল হক এবং বাড়ি পিরোজপুর জেলার নেছারাবাদ থানার গাছাবাড়ি এলাকায়।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর মিনি ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত জুনায়েদ সাকীকে ভোরের দিকে মুমূর্ষু অবস্থায় নওগাঁ সদর (২৫০ শয্যা) জেনারেল হাসপাতালে রেখে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জুনায়েদ সাকী ঢাকা থেকে ট্রেনযোগে সান্তাহার রেলওয়ে জংশনে নেমে নওগাঁর মহাদেবপুর উপজেলায় তার স্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশে যাচ্ছিলেন। পথে তিনি এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ব্যবহৃত এসএমএল মিনি ট্রাক (রেজিস্ট্রেশন নম্বর: বগুড়া ড-১১-১৮৫৬) এবং দুর্ঘটনাকবলিত থ্রি-হুইলার সিএনজি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা গ্রহণসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় সহকারী রাজস্ব কর্মকর্তা জুনায়েদ সাকীর মৃত্যু, মিনি ট্রাক ও সিএনজি জব্দ

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ