আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সংঘাতের কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বিগত বছরগুলোর তুলনায় বর্তমান পরিবেশকে ‘অনেক ভালো’ বলে উল্লেখ করেছেন তিনি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দফতরে ‘বাংলাদেশ কোস্ট গার্ড পদক প্রদান’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচনী তফসিল ঘোষণার পর টিআইবি-র দেওয়া ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী নিহতের তথ্যের প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “টিআইবির রিপোর্ট আমি অস্বীকার করব না। তবে আপনারা টিআইবিকে জিজ্ঞেস করতে পারেন আগের নির্বাচনগুলোতে কতজন করে মারা গিয়েছিল। আগের নির্বাচনের সঙ্গে যদি তুলনা করেন, আমি বলব আল্লাহ দিলে পরিস্থিতি অনেক ভালো। সবাই এখন নির্বাচনমুখী।”
নির্বাচনী সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, “সহিংসতা বাড়ছে না, কিছু কিছু ক্ষেত্রে সহিংসতা হচ্ছে। অনেক সময় নিজেদের মধ্যে মারামারি শুরু হয়ে গেলে তা নিয়ন্ত্রণ করা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য কঠিন হয়ে পড়ে। তবুও পুলিশ ও অন্যান্য বাহিনী মাঠে নেমেছে। জনগণকে ধৈর্য ধারণ করতে হবে।”
সুন্দরবন এলাকা জলদস্যুদের নিয়ন্ত্রণে চলে গেছে—এমন অভিযোগ নাকচ করে দিয়ে উপদেষ্টা বলেন, “সুন্দরবন জলদস্যুদের হাতে চলে গেছে—এই বক্তব্য সঠিক নয়। তেমনটি হলে এত পর্যটক সেখানে যেতে পারত না। সুন্দরবন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং উপকূলীয় এলাকায় ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।”
নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি জানান, ইতিমধ্যে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং এই অভিযান অব্যাহত রয়েছে।
আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন চ্যালেঞ্জিং হবে কি না—এমন প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী দৃঢ়ভাবে বলেন, “নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে। তবে এর জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।”
অনুষ্ঠানে দায়িত্ব পালনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য কোস্ট গার্ডের ৪০ জন সদস্যকে পদক প্রদান করা হয়। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন